শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
লেখালেখির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গৌরব: শাম্মী তুলতুলের অনন্য সাফল্য। শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড,চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে রায় দিল আদালত। অব্যবহৃত মালামাল অপসারণ সম্পন্ন,ভিক্টোরিয়া হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে কাজ চলছে,সিভিল সার্জন। দিনাজপুর বীরগঞ্জে ৫ কেজি গাঁজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার। ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল স্বচ্ছতা আনতে ডাটা এন্ট্রিতে গুরুত্বারোপ,নারায়ণগঞ্জে ডিসির মতবিনিময় সভা। নারায়ণগঞ্জ আইন কলেজের আধুনিক ভবন নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। তথ্য অধিকার আইন লঙ্ঘনের অভিযোগ,গাজীপুর সিটি কর্পোরেশনে তথ্য দিতে অনীহা,প্রশ্নের মুখে স্বচ্ছতা। নিজস্ব অর্থায়নে বেহাল সড়ক সংস্কার, বাঁকা ইউনিয়নে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার। মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা পর্যায়ের সেনসিটাইজেশন কর্মশালা অনুষ্ঠিত। ফতুল্লায় অপহৃত ২ বছরের শিশু তাকরিম উদ্ধার, মুক্তিপণ দাবির ঘটনায় গ্রেফতার ২

লেখালেখির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গৌরব: শাম্মী তুলতুলের অনন্য সাফল্য।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যাঙ্গনে সমানভাবে আলোচিত নাম কথাসাহিত্যিক শাম্মী তুলতুল। লেখালেখির মাধ্যমে দেশ-বিদেশে বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলা এই বহুমুখী প্রতিভাধর ব্যক্তিত্ব বর্তমানে আন্তর্জাতিক সাহিত্য অঙ্গনেও প্রশংসিত ও সম্মানিত।
একাধারে লেখক,উপন্যাসিক,গল্পকার,শিশুসাহিত্যিক,নজরুল অনুরাগী,রেডিও অনুষ্ঠান পরিচালক,খবর পাঠিকা, সাংবাদিক,অনলাইন অ্যাক্টিভিস্ট,ভয়েস প্রেজেন্টার, দাবা খেলোয়াড় ও মডেল হিসেবেনিজস্ব অবস্থান তৈরি করেছেন তিনি। ছোটবেলা থেকেই দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক—কালের কণ্ঠ,প্রথম আলো,বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক, খোলা কাগজ,প্রতিদিনের সংবাদ,মানবকণ্ঠ,আজাদী, পূর্বকোণসহ সরকারি প্রকাশনা শিশু ও নবারুণে নিয়মিত লিখে আসছেন।
দেশের গণ্ডি পেরিয়ে তার লেখালেখি পৌঁছে গেছে আন্তর্জাতিক পরিমণ্ডলেও। জার্মানি,সিঙ্গাপুর,অস্ট্রেলিয়া,নিউইয়র্ক,কানাডা ও প্যারিসভিত্তিক বাংলা পত্রিকায় নিয়মিত লিখছেন তিনি। একটি রক্ষণশীল পরিবার থেকে উঠে এসে সাহিত্যচর্চার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা নিঃসন্দেহে তার বড় অর্জন।
সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে তিনি নিয়মিত সামাজিক অসঙ্গতি,বৈষম্য,মানবিক সংকট ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। নানা পারিবারিক ও সামাজিক প্রতিবন্ধকতা অতিক্রম করে নিজের সৃজনশীল কর্মযজ্ঞ অব্যাহত রেখেছেন তিনি। তার মতে,পিছুটানকে জয় করেই সামনে এগিয়ে যেতে হয়।
বাংলাদেশ ও ভারত মিলিয়ে এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭টি। তার জনপ্রিয় গ্রন্থগুলোর মধ্যে রয়েছে চোরাবালির বাসিন্দা,পদ্মবু ও মনজুয়াড়ি, ভূত যখন বিজ্ঞানী,গণিত মামার চামচ রহস্য এবং পিঁপড়ে ও হাতির যুদ্ধ। এসব বই পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
শিশু-কিশোর সাহিত্যে বিশেষ অবদানের জন্যও তিনি প্রশংসিত। তার লেখা পিঁপড়ে ও হাতির যুদ্ধ গল্পটি দীপ্ত টিভিতে নাট্যরূপে প্রচারিত হয়েছে। এছাড়া তার রচনায় নির্মিত লাল শরবত নাটক সম্প্রচারিত হয়েছে সিটি এফএমে।
সম্প্রতি তার একটি গল্প ভারতের গবেষণাকর্মে অন্তর্ভুক্ত হওয়ায় সাহিত্যজগতে নতুন মাত্রা যোগ হয়েছে। একইসঙ্গে তিনি ভারতে নতুন বই প্রকাশের জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়া আন্তর্জাতিক সংস্থা রুম টু রিড বাংলাদেশ-এর এনলিস্টেড লেখিকা হিসেবে সম্মান অর্জন করেছেন।
লেখালেখিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মাদার তেরেসা অ্যাওয়ার্ড, মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড,সাউথ এশিয়া গোল্ডেন পিস অ্যাওয়ার্ড, নজরুল অগ্নিবীণা সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা। সর্বশেষ ২০২৬ সালের ১২ মে কলকাতা থেকে উপন্যাসে বিশেষ অবদানের জন্য তিনি অর্জন করেন রবীন্দ্র রত্ন পুরস্কার ২০২৬।
সাহিত্যচর্চার পাশাপাশি তিনি দীর্ঘদিন রেডিওতে সংবাদ পাঠ এবং টেলিভিশনে আবৃত্তি করেছেন। সম্প্রতি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার চরিত্রে একটি জনপ্রিয় ম্যাগাজিনের কভার মডেল হিসেবেও আলোচনায় এসেছেন।
এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাম্মী তুলতুল বলেন,বেগম রোকেয়া আমাদের অনুপ্রেরণা। তার চরিত্রে মডেল হতে পেরে একজন লেখক হিসেবে আমি গর্বিত। তিনিও একজন লেখক ছিলেন, এটিই আমার সবচেয়ে বড় আনন্দ।
দেশপ্রেম ও সংস্কৃতিচেতনায় উজ্জ্বল এই কথাসাহিত্যিকের স্বপ্ন আরও বড়। তিনি বলেন,লেখালেখির মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশকে তুলে ধরাই আমার লক্ষ্য।
সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক সচেতনতার ক্ষেত্রে ধারাবাহিক অবদানের মাধ্যমে শাম্মী তুলতুল আজ শুধু একজন লেখক নন, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এক উজ্জ্বল সাংস্কৃতিক দূত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102