শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ১২ মামলায় জামিনের পর কারাগার থেকে মুক্ত সেলিনা হায়াৎ আইভী। তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবীদের পাশে ডিসি-এসপি, নারায়ণগঞ্জে মানবিক উদ্যোগে প্রশংসার জোয়ার। এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। কর্ণফুলীতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান,৫ লাখ টাকার চোরাই কয়লা ও দুই নৌকা জব্দ। আদালত চত্বরে সাংবাদিক নার্গিস জুঁইকে মারধর,গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হামলা। বাঁশখালীতে রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুল ইসলামের উদ্যোগ,শুরু হলো আনুষ্ঠানিক মীমাংসা প্রক্রিয়া। সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান। ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন,স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের উন্নয়নে নতুন উদ্যোগ। স্পীকারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ,বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।

ড্রেনের পাশে মাংস, খাবারে অতিরিক্ত জীবাণু: ফতুল্লার রেস্তোরাঁ মালিক গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:মোঃ হ্যাপি।
নারায়ণগঞ্জের ফতুল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, সংরক্ষণ ও বিক্রির অভিযোগে‘সুন্দরবন রেস্তোরাঁ’র মালিক জোবায়ের হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দায়ের করা মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার (২ জুন) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়,গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম.সাইফুল ইসলামের নির্দেশনায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া সাইদুন নাহার এবং সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো.শাহজাহান হালদারের নেতৃত্বে একটি বিশেষ পরিদর্শন দল ফতুল্লার তল্লা হোসেন সরদার রোডের নতুন কোর্ট এলাকায় অবস্থিত সুন্দরবন রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে রেস্তোরাঁটির রান্নাঘর ও গুদামঘরে চরম অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র উঠে আসে। পরিদর্শনকারী দল দেখতে পায়, ড্রেনের পাশে খোলা ডাস্টবিনের সঙ্গে মুরগির মাংস রাখা হয়েছে এবং খোলা সিলিংয়ের নিচে কোনো ধরনের কীটপতঙ্গ প্রতিরোধ ব্যবস্থা ছাড়াই রান্না করা হচ্ছে। এছাড়া কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ,নন-ফুডগ্রেড প্লাস্টিকের পাত্র ব্যবহার,ময়লা কাপড় দিয়ে খাবার ঢেকে রাখা এবং অপরিষ্কার পানিতে তৈজসপত্র ধোয়ার মতো গুরুতর অনিয়ম ধরা পড়ে।
এ সময় রেস্তোরাঁ থেকে বাসি গরু ও মুরগির মাংস এবং ফুডগ্রেড নয় এমন কেওড়া জল জব্দ করা হয়। পরবর্তীতে পরীক্ষার জন্য সংগ্রহ করা মাংসের নমুনা প্রধান কার্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হলে প্রতিবেদনে উদ্বেগজনক তথ্য উঠে আসে।
পরীক্ষার ফলাফলে দেখা যায়,রান্না করা গরুর মাংসের নমুনায় টোটাল প্লেট কাউন্ট (TPC) ছিল ২৮ লাখ ৪০ হাজার,যেখানে নিরাপদ খাদ্য (দূষণকারী জীবাণু নির্ধারণ ও নিয়ন্ত্রণ) প্রবিধানমালা,২০২১ অনুযায়ী সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা মাত্র ১০ হাজার। অর্থাৎ খাদ্যটিতে অনুমোদিত মাত্রার কয়েকশ গুণ বেশি ক্ষতিকর অনুজীবের উপস্থিতি পাওয়া গেছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মতে,এসব কার্যক্রম নিরাপদ খাদ্য আইন,২০১৩-এর ২৩,৩০ ও ৩৩ ধারা লঙ্ঘন করেছে,যা একই আইনের ৫৮ ধারায় দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত।
ঘটনার পর গত ২৩ মে নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া সাইদুন নাহার বাদী হয়ে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, নারায়ণগঞ্জে রেস্তোরাঁ মালিক জোবায়ের হোসেনের বিরুদ্ধে অভিযোগনামা দাখিল করেন। অভিযোগ আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম.সাইফুল ইসলাম আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
স্থানীয় বাসিন্দারা এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তারা জনস্বাস্থ্য সুরক্ষায় অস্বাস্থ্যকর খাদ্য ব্যবসার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
বর্তমানে গ্রেপ্তারকৃত জোবায়ের হোসেন ফতুল্লা মডেল থানার হেফাজতে রয়েছেন।

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102