বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড,চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে রায় দিল আদালত। অব্যবহৃত মালামাল অপসারণ সম্পন্ন,ভিক্টোরিয়া হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে কাজ চলছে,সিভিল সার্জন। দিনাজপুর বীরগঞ্জে ৫ কেজি গাঁজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার। ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল স্বচ্ছতা আনতে ডাটা এন্ট্রিতে গুরুত্বারোপ,নারায়ণগঞ্জে ডিসির মতবিনিময় সভা। নারায়ণগঞ্জ আইন কলেজের আধুনিক ভবন নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। তথ্য অধিকার আইন লঙ্ঘনের অভিযোগ,গাজীপুর সিটি কর্পোরেশনে তথ্য দিতে অনীহা,প্রশ্নের মুখে স্বচ্ছতা। নিজস্ব অর্থায়নে বেহাল সড়ক সংস্কার, বাঁকা ইউনিয়নে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার। মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা পর্যায়ের সেনসিটাইজেশন কর্মশালা অনুষ্ঠিত। ফতুল্লায় অপহৃত ২ বছরের শিশু তাকরিম উদ্ধার, মুক্তিপণ দাবির ঘটনায় গ্রেফতার ২ টেকনো ও গুগলের যৌথ উদ্যোগে বাংলাদেশে ফ্রি গুগল AI প্লাস,মিলবে ২TB ক্লাউড স্টোরেজ ও প্রিমিয়াম AI সুবিধা।

নিজস্ব অর্থায়নে বেহাল সড়ক সংস্কার, বাঁকা ইউনিয়নে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

প্রতিবেদক:মোহাম্মদ হোসেন হ্যাপী।

নিজস্ব অর্থায়নে বেহাল রাস্তা মেরামত,বাঁকা ইউনিয়নে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নে জনদুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়নে গুরুত্বপূর্ণ সড়ক মেরামত করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার। স্থানীয়দের মতে, দীর্ঘদিনের অবহেলিত সড়কটি সংস্কারের মাধ্যমে তিনি জনগণের প্রতি দায়িত্ববোধ ও জনসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
জানা গেছে, উপজেলার জোড়া ব্রিজ থেকে বিজিবি ক্যাম্প হয়ে প্রতাপপুর পর্যন্ত সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা ও চলাচলের অনুপযোগী ছিল। বর্ষা মৌসুমে সড়কের অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠায় প্রতিদিন হাজারো মানুষকে চরম ভোগান্তি পোহাতে হতো। এমন পরিস্থিতিতে সরকারি বরাদ্দের অপেক্ষা না করে আবুল বাশার নিজ উদ্যোগ ও ব্যক্তিগত অর্থায়নে ইট ও আদলা ফেলে সড়কটি মেরামতের ব্যবস্থা করেন।
সড়ক সংস্কারের ফলে বর্তমানে এলাকাবাসী, শিক্ষার্থী, কৃষক ও সাধারণ পথচারীরা স্বস্তির সঙ্গে চলাচল করতে পারছেন। স্থানীয়রা জানান,দীর্ঘদিনের সমস্যার দ্রুত সমাধান হওয়ায় তারা অত্যন্ত সন্তুষ্ট এবং আবুল বাশারের এই উদ্যোগকে জনবান্ধব নেতৃত্বের উদাহরণ হিসেবে দেখছেন।
এলাকার বাসিন্দাদের ভাষ্য, আবুল বাশার শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই নয়, বরং সামাজিক,ধর্মীয় ও মানবিক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে মানুষের পাশে রয়েছেন। অসহায় মানুষের সহায়তা,শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ তাকে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত করেছে।
আসন্ন বাঁকা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও তার এই জনকল্যাণমূলক কর্মকাণ্ড ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, জনগণের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের মানসিকতা একজন জনপ্রতিনিধির অন্যতম গুরুত্বপূর্ণ গুণ, যা আবুল বাশারের কর্মকাণ্ডে প্রতিফলিত হয়েছে।
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল বাশার বলেন,মানুষের কষ্ট দেখেও চুপ করে থাকা সম্ভব নয়। জনপ্রতিনিধি হই বা না হই,মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। এলাকার উন্নয়ন,সুশাসন ও জনসেবার ধারাবাহিকতা বজায় রাখতে আমি সবসময় জনগণের পাশে থাকতে চাই।
তিনি আরও বলেন, জনগণ সুযোগ দিলে বাঁকা ইউনিয়নকে একটি আধুনিক,পরিকল্পিত, উন্নত ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়নে পরিণত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।
স্থানীয়দের মতে, উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আবুল বাশার ইতোমধ্যেই সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। আর নিজস্ব অর্থায়নে গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের এই উদ্যোগ তার জনপ্রিয়তাকে আরও শক্তিশালী করেছে।

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102