রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জ আইন কলেজের আধুনিক ভবন নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ আইন কলেজের অবকাঠামোগত উন্নয়ন,আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নেত্রী ও কলেজের শিক্ষার্থী ফতেমা আক্তার মাহমুদা ইভা।

তিনি কলেজটির জন্য একটি আধুনিক ছয়তলা একাডেমিক ভবন,সমৃদ্ধ লাইব্রেরি,pppডিজিটাল শ্রেণিকক্ষ এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলার দাবি জানান। সম্প্রতি দেওয়া এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থীরা নানা সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ফলে আইন শিক্ষার মানোন্নয়নে দ্রুত অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন।

ফতেমা মাহমুদা ইভা বলেন,নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক জেলা। এখানকার আইন কলেজ থেকেই ভবিষ্যতের আইনজীবী,বিচারক ও সচেতন নাগরিক তৈরি হয়। অথচ কলেজটির অবকাঠামোগত উন্নয়নে এখনো দৃশ্যমান কোনো বড় উদ্যোগ দেখা যায়নি।

তিনি আরও বলেন,একটি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে উন্নত একাডেমিক ভবন,গবেষণাবান্ধব লাইব্রেরি, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।

নিজের স্বপ্নের কলেজের রূপরেখা তুলে ধরে ইভা বলেন, আমি চাই নারায়ণগঞ্জ আইন কলেজে একটি আধুনিক ছয়তলা ভবন নির্মাণ করা হোক। কলেজের চারপাশে থাকবে সবুজ বাগান, খোলা পরিবেশ এবং শিক্ষার্থীদের জন্য মনোরম বসার ব্যবস্থা। পাশাপাশি একটি সমৃদ্ধ লাইব্রেরি, ডিজিটাল ক্লাসরুম, সেমিনার হল ও শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন,সরকার যদি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে,তাহলে কলেজটির দীর্ঘদিনের উন্নয়ন সংকট দূর হবে। শিক্ষার্থীদের স্বার্থে এবং আইন শিক্ষার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন।”

এ সময় কলেজের উন্নয়ন কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত করার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন,দীর্ঘদিন কলেজ ও শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কাজ করার অভিজ্ঞতা তার রয়েছে। ভবিষ্যতে উন্নয়নমূলক কোনো উদ্যোগ গ্রহণ করা হলে সেখানে দায়িত্ব পেলে আন্তরিকভাবে কাজ করবেন।

সংগঠনগত বিষয়ে তিনি জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,সংগঠনের শক্তি হলো ঐক্য। ব্যক্তিগত মতপার্থক্য ভুলে সবাইকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে হবে। তিনি সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কলেজ ও শিক্ষার্থীদের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহলের মতে,নারায়ণগঞ্জ আইন কলেজের আধুনিকায়ন এখন সময়ের দাবি। উন্নত অবকাঠামো,আধুনিক লাইব্রেরি,তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে আইন শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে এবং দক্ষ মানবসম্পদ গড়ে উঠবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102