সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন,অনুপস্থিত কর্মীদের ধরা পড়ল উপস্থিতি যাচাইয়ে। নাফ নদীর জাদিমুড়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযান,মাটির নিচে লুকানো অস্ত্র ও মাদক উদ্ধার। নজরুল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও পরিচালনায় ৭৫ কোটি ২০ লাখ টাকার বরাদ্দ। যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের সম্মাননা অর্জন,নেতাকর্মীদের উচ্ছ্বাস। জমি বিরোধে যুবক হত্যা,ঢাকা পালানোর পথে রংপুরে নারীসহ ৩ আসামি গ্রেপ্তার। পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর,রূপগঞ্জে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন-প্রতিমন্ত্রী মীর শাহে আলম। জনসমর্থনের জোয়ারে আবুল বাশার, বাঁকা ইউনিয়নে বিএনপির ভরসার নাম। চাঁপাইনবাবগঞ্জে‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে নতুন দিগন্তের সূচনা। জাতীয় প্রেসক্লাবে প্রবাসী দলের আলোচনা সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে‘ঘটনার’অভিযোগে তদন্ত ও বিচার দাবি—সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড়।

নজরুল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও পরিচালনায় ৭৫ কোটি ২০ লাখ টাকার বরাদ্দ।

নিউজ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
২০২৬-২৭ অর্থবছরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জন্য ৭৫ কোটি ২০ লাখ টাকা রাজস্ব বাজেট বরাদ্দ।
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) জন্য ২০২৬-২৭ অর্থবছরে ৭৫ কোটি ২০ লাখ টাকা রাজস্ব বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
ইউজিসির ১৮৭তম পূর্ণ কমিশন সভায় মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়। এর মধ্যে দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা।
ইউজিসি জানিয়েছে,গবেষণা খাতে স্বচ্ছতা ও দ্বৈততা পরিহারের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ও ইউজিসির গবেষণা বাজেট একীভূত করা হয়েছে। ফলে গবেষণা ও বৈদেশিক স্কলারশিপ খাতে ইউজিসির মোট বরাদ্দ দাঁড়িয়েছে ২৩৮ কোটি টাকা।
উচ্চশিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102