রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল-যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু,শোকের ছায়া নারায়ণগঞ্জে।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ হোসেন হ্যাপী |নিজস্ব প্রতিবেদক।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত একটি ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদলের দুই নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশ পাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী এবং কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মাসুম খান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,দুই নেতা মোটরসাইকেলে করে নারায়ণগঞ্জ জেলা পরিষদ এলাকা থেকে একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে সিদ্ধিরগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে জালকুড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন ঝুটপট্টি এলাকায় পৌঁছালে নাসিকের বর্জ্যবাহী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর তারা ট্রাকের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, স্বজন ও সাধারণ মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান,দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে এখনো আটক করা সম্ভব হয়নি। চালককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
তিনি বলেন,এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। একই সঙ্গে সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102