রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের সম্মাননা অর্জন,নেতাকর্মীদের উচ্ছ্বাস।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

ঢাকা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলকে আনুষ্ঠানিক সম্মাননা ও অভিনন্দনপত্র প্রদান করা হয়েছে। সংগঠনের নেতাকর্মীদের সাংগঠনিক দক্ষতা,শৃঙ্খলা ও সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।
জানা যায়, শহীদ রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান,এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের নেতাকর্মীরা ব্যাপক ও সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করেন। তাদের এই উপস্থিতি ও সাংগঠনিক সক্ষমতা দলীয় মহলে ব্যাপক প্রশংসা কুড়ায়।
এর ধারাবাহিকতায় ১৪ জুন পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী দলের কার্যালয়ে যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের নামে আনুষ্ঠানিক সম্মাননা ও অভিনন্দনপত্র তুলে দেওয়া হয়।
সংগঠনের সভাপতি হাজী মো.ইব্রাহিম খলিল বলেন,এই সম্মাননা শুধু একটি সনদ নয়,এটি আমাদের নেতাকর্মীদের দীর্ঘদিনের পরিশ্রম,ত্যাগ ও সাংগঠনিক শৃঙ্খলার স্বীকৃতি। এই অর্জন ভবিষ্যতে সংগঠনকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী দলের আহ্বায়ক এইচ এম শাহ আলম ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মো.রুবেল হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, নেতৃত্বের এই মূল্যায়ন মাঠপর্যায়ের কর্মীদের আরও উৎসাহিত করবে।
নেতাকর্মীরা মনে করছেন,এই সম্মাননা যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের সাংগঠনিক শক্তি ও ঐক্যের প্রতীক হিসেবে নতুন মাত্রা যোগ করেছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102