সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন,অনুপস্থিত কর্মীদের ধরা পড়ল উপস্থিতি যাচাইয়ে। নাফ নদীর জাদিমুড়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযান,মাটির নিচে লুকানো অস্ত্র ও মাদক উদ্ধার। নজরুল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও পরিচালনায় ৭৫ কোটি ২০ লাখ টাকার বরাদ্দ। যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের সম্মাননা অর্জন,নেতাকর্মীদের উচ্ছ্বাস। জমি বিরোধে যুবক হত্যা,ঢাকা পালানোর পথে রংপুরে নারীসহ ৩ আসামি গ্রেপ্তার। পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর,রূপগঞ্জে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন-প্রতিমন্ত্রী মীর শাহে আলম। জনসমর্থনের জোয়ারে আবুল বাশার, বাঁকা ইউনিয়নে বিএনপির ভরসার নাম। চাঁপাইনবাবগঞ্জে‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে নতুন দিগন্তের সূচনা। জাতীয় প্রেসক্লাবে প্রবাসী দলের আলোচনা সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে‘ঘটনার’অভিযোগে তদন্ত ও বিচার দাবি—সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড়।

নাফ নদীর জাদিমুড়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযান,মাটির নিচে লুকানো অস্ত্র ও মাদক উদ্ধার।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে নাফ নদী সংলগ্ন জাদিমুড়া এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে মাটির নিচে লুকানো বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।
শনিবার রাতে পরিচালিত এ অভিযানে ১০টি গ্রেনেড,২৮ রাউন্ড তাজা গুলি এবং ২ কেজি গাঁজা জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়,সীমান্ত এলাকায় সন্ত্রাসী, মাদক ও অস্ত্র চোরাচালান চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র অস্ত্র ও গোলাবারুদ সীমান্ত এলাকা দিয়ে পাচারের উদ্দেশ্যে মাটির নিচে লুকিয়ে রেখেছিল।
বিশেষ অভিযানে কোস্ট গার্ড সদস্যরা মাটির নিচ থেকে গ্রেনেড ও গুলি উদ্ধার করতে সক্ষম হলেও অভিযানের উপস্থিতি টের পেয়ে চক্রটি পালিয়ে যায়।
বর্তমানে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102