রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী।
ঢাকা: বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা ডিআইজি আলি আকবর খান। পুলিশ সদর দপ্তর থেকে গত ১ জুন জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।
পুলিশ প্রশাসনের একজন দক্ষ,অভিজ্ঞ ও পেশাদার কর্মকর্তা হিসেবে পরিচিত আলি আকবর খান ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের কর্মজীবনে তিনি দেশের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণকারী আলি আকবর খান কর্মজীবনের বিভিন্ন সময়ে পুলিশ সদর দপ্তর, বিভিন্ন রেঞ্জ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে পরিচালিত বিভিন্ন প্রশাসনিক ও তদন্ত কার্যক্রম প্রশংসিত হয়েছে সংশ্লিষ্ট মহলে।
পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে তিনি দেশে ও বিদেশে বহু উচ্চতর প্রশিক্ষণ, আন্তর্জাতিক সেমিনার এবং কর্মশালায় অংশগ্রহণ করেছেন। বিশেষ করে মানব পাচার প্রতিরোধ, বৈধ অভিবাসন ব্যবস্থাপনা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাঁর বিশেষ অভিজ্ঞতা রয়েছে।
ইতালিতে বৈধ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা এবং মালদ্বীপে দক্ষিণ এশিয়ার মানব পাচার ও অভিবাসী চোরাচালান সংক্রান্ত ডাটা কালেকশন কর্মশালায় অংশ নিয়ে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এসব অভিজ্ঞতা তাঁকে আন্তর্জাতিক মানের তদন্ত দক্ষতা অর্জনে সহায়তা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সিআইডির কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, ডিআইজি আলি আকবর খানের নেতৃত্বে প্রযুক্তিনির্ভর তদন্ত, সাইবার অপরাধ দমন এবং জটিল অপরাধ তদন্তে সংস্থার সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। তাঁর অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্ব সিআইডিকে আরও আধুনিক,গতিশীল ও জনমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102