শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ১২ মামলায় জামিনের পর কারাগার থেকে মুক্ত সেলিনা হায়াৎ আইভী। তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবীদের পাশে ডিসি-এসপি, নারায়ণগঞ্জে মানবিক উদ্যোগে প্রশংসার জোয়ার। এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। কর্ণফুলীতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান,৫ লাখ টাকার চোরাই কয়লা ও দুই নৌকা জব্দ। আদালত চত্বরে সাংবাদিক নার্গিস জুঁইকে মারধর,গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হামলা। বাঁশখালীতে রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুল ইসলামের উদ্যোগ,শুরু হলো আনুষ্ঠানিক মীমাংসা প্রক্রিয়া। সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান। ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন,স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের উন্নয়নে নতুন উদ্যোগ। স্পীকারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ,বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।

ঈদুল আজহার ছুটি শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে কর্মচাঞ্চল্য,জনসেবায় নতুন উদ্যমের আহ্বান ডিসি- রায়হান কবিরের।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ,১ জুন ২০২৬:
প্রতিবেদক : মোঃ হ্যাপি।
পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে পুনরায় কর্মচাঞ্চল্যে ফিরেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়। সোমবার (১ জুন) থেকে জেলা প্রশাসনের সকল দপ্তরের অফিস কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ছুটির পর প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে জনসেবায় নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.রায়হান কবির।
দিনের শুরুতে জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন শাখা পরিদর্শন করেন জেলা প্রশাসক মো.রায়হান কবির। পরিদর্শন শেষে তিনি কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন এবং সকলকে ঈদ মোবারক জানান।
এ সময় জেলা প্রশাসক বলেন,ঈদের আনন্দ শেষে জনগণের সেবায় আরও আন্তরিকতা, দক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করতে হবে। নাগরিকদের প্রত্যাশা পূরণে প্রতিটি দপ্তরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জকে মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চলমান প্রশাসনিক কার্যক্রম ও অভিযান আরও জোরদার করা হবে। একইসঙ্গে সরকারি সেবা প্রদান প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা দূর করে দ্রুততম সময়ে ফাইল নিষ্পত্তি এবং সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।
সরকারের ঘোষিত‘জিরো টলারেন্স’নীতির কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা দায়িত্বে অবহেলা বরদাশত করা হবে না। জনগণের আস্থা অর্জনে প্রশাসনের প্রতিটি স্তরকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও),সহকারী কমিশনারগণ এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান,ঈদের ছুটি শেষে সকল সরকারি সেবা কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হয়েছে এবং জনগণের প্রয়োজনীয় সেবা দ্রুত ও নির্বিঘ্নভাবে প্রদান নিশ্চিত করতে প্রশাসন প্রস্তুত রয়েছে।

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102