শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ১২ মামলায় জামিনের পর কারাগার থেকে মুক্ত সেলিনা হায়াৎ আইভী। তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবীদের পাশে ডিসি-এসপি, নারায়ণগঞ্জে মানবিক উদ্যোগে প্রশংসার জোয়ার। এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। কর্ণফুলীতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান,৫ লাখ টাকার চোরাই কয়লা ও দুই নৌকা জব্দ। আদালত চত্বরে সাংবাদিক নার্গিস জুঁইকে মারধর,গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হামলা। বাঁশখালীতে রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুল ইসলামের উদ্যোগ,শুরু হলো আনুষ্ঠানিক মীমাংসা প্রক্রিয়া। সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান। ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন,স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের উন্নয়নে নতুন উদ্যোগ। স্পীকারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ,বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।

বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে মাঠে প্রশাসন,নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার অভিযান জোরদার।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

প্রতিবেদক: মোহাম্মদ হোসেন হ্যাপী।
আসন্ন বর্ষা মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতা, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি কমাতে ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্দেশনায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ড্রেন, খাল ও পানি নিষ্কাশন ব্যবস্থার সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলমান রয়েছে।
জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে এবং উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
কার্যক্রমের আওতায় ফতুল্লা,কাশীপুর,এনায়েতনগর, বক্তাবলী,আলীরটেক,গোগনগর ও কুতুবপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ ড্রেন ও খাল থেকে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ,পানি চলাচলের প্রতিবন্ধকতা দূরীকরণ এবং ড্রেজিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সঙ্গে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণের প্রস্তুতিও নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায় মশাবাহিত রোগ প্রতিরোধেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতি শনিবার জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনসমাগমস্থল ও আবাসিক এলাকায় মশক নিধন কার্যক্রম এবং ওষুধ ছিটানোর কাজ অব্যাহত রয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন,বর্ষা মৌসুম শুরুর আগেই পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। ড্রেন ও খাল নিয়মিত পরিষ্কার রাখা গেলে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমে আসবে। তবে প্রশাসনের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ না করলে দীর্ঘমেয়াদে সুফল পাওয়া কঠিন হবে।
তিনি আরও বলেন,ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বাড়ির আঙিনা,ছাদ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
এদিকে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে,বর্ষা শুরুর আগেই ড্রেন ও খাল পরিষ্কারের ফলে জলাবদ্ধতা কমবে এবং নাগরিক দুর্ভোগও হ্রাস পাবে। তবে কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে নিয়মিত তদারকি ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, চলমান কার্যক্রমের অগ্রগতি নিয়মিত সরেজমিনে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো ধরনের গাফিলতি বা অবহেলা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
জলাবদ্ধতামুক্ত,পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে প্রশাসনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল।

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102