রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ফতুল্লায় অপহৃত ২ বছরের শিশু তাকরিম উদ্ধার, মুক্তিপণ দাবির ঘটনায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জের ফতুল্লায় অপহরণের শিকার হওয়া দুই বছরের শিশু তাকরিমকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, কিশোরগঞ্জের বাসিন্দা মোসা.মিম আক্তার তার স্বামী ও একমাত্র সন্তান তাকরিমকে নিয়ে ফতুল্লার লামাপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। প্রায় এক মাস আগে একই বাড়িতে ভাড়া ওঠেন সুজন মিয়া (৩১) ও মাজেদা (২৯)। প্রতিবেশী হওয়ার সুবাদে তারা প্রায়ই মিম আক্তারের বাসায় যাতায়াত করতেন এবং শিশু তাকরিমকে আদর করতেন।
গত ১২ জুন ২০২৬ সকাল ১১টার দিকে শিশুটিকে আদর করার কথা বলে কৌশলে নিয়ে গিয়ে অপহরণ করে তারা। পরে শিশুর মায়ের ইমু নম্বরে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একই সঙ্গে টাকা না দিলে শিশুর লাশ পাওয়ার হুমকিও দেওয়া হয়।
এ ঘটনায় শিশুর মা ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে পুলিশ। নারায়ণগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় ওসি মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই আশীষ কুমার দাসের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।
স্থানীয় সোর্স ও প্রযুক্তির সহায়তায় র‌্যাবের সহযোগিতায় পরিচালিত অভিযানে ১৪ জুন সন্ধ্যা ৬টায় চাষাড়া এলাকা থেকে অপহৃত শিশু তাকরিমকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। একই সময় অপহরণের মূল হোতা সুজন মিয়া ও মাজেদাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২৪) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102