শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
লেখালেখির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গৌরব: শাম্মী তুলতুলের অনন্য সাফল্য। শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড,চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে রায় দিল আদালত। অব্যবহৃত মালামাল অপসারণ সম্পন্ন,ভিক্টোরিয়া হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে কাজ চলছে,সিভিল সার্জন। দিনাজপুর বীরগঞ্জে ৫ কেজি গাঁজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার। ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল স্বচ্ছতা আনতে ডাটা এন্ট্রিতে গুরুত্বারোপ,নারায়ণগঞ্জে ডিসির মতবিনিময় সভা। নারায়ণগঞ্জ আইন কলেজের আধুনিক ভবন নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। তথ্য অধিকার আইন লঙ্ঘনের অভিযোগ,গাজীপুর সিটি কর্পোরেশনে তথ্য দিতে অনীহা,প্রশ্নের মুখে স্বচ্ছতা। নিজস্ব অর্থায়নে বেহাল সড়ক সংস্কার, বাঁকা ইউনিয়নে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার। মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা পর্যায়ের সেনসিটাইজেশন কর্মশালা অনুষ্ঠিত। ফতুল্লায় অপহৃত ২ বছরের শিশু তাকরিম উদ্ধার, মুক্তিপণ দাবির ঘটনায় গ্রেফতার ২

ইসরাইলের আশকেলন শহরে হামাসের রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৯৮ বার পড়া হয়েছে

ইসরাইলি দক্ষিণ উপকূলীয় শহর আশকেলনে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। দ্য টাইমস অব ইসরাইল জানিয়েছে আশকেলন এবং আশপাশের শহরের সাইরেন শব্দও শোনা গেছে।

এর আগে হামাস সতর্ক করেছিলো স্থানীয় সময় বিকেল ৫.০০টায় তারা আশকেলনে বোমা হামলা চালাবে। হামাস ওই হামলার ঘোষণা দেওয়ার সময় স্থানীয় বাসিন্দাদের এলাকা ছাড়ার এবং নিরাপদে অবস্থান করার আহ্বান জানিয়েছিলো।

এদিকে আশকেলানে হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইসরাইলি বাহিনী। গাজার সমুদ্রবন্দরেও হামলা চালায় দখলদার ইসরাইলি বাহিনী। এর আগে সন্ত্রাসী গোষ্ঠী সতর্ক করেছিল যে তারা বিকাল ৫.০০টায় আশকেলনে বোমা হামলা চালাবে।

ইসরাইলি বাহিনীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গত শনিবার থেকে এখন পর্যন্ত হামাস সাড়ে চার হাজার রকেট হামলা করেছে।

এদিকে চলমান যুদ্ধে হস্তক্ষেপ করলে যুক্তরাষ্ট্রের অবস্থানে ওপর ড্রোনও মিসাইল হামলার হুমকি দিয়েছে ইয়েমেন হুতি বিদ্রোহী গোষ্ঠী। হুতি নেতা আবদেল-মালেক আল হুতি বলেছেন, তারা অন্যান্য গোষ্ঠীর সঙ্গে সমন্বয় করে এই হামলা চালাবে।

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102