শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বাংলাদেশের বার নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ জানালো ইংল্যান্ড-ওয়েলসের ল’সোসাইটি।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

বাংলাদেশের বিভিন্ন জেলা বার অ্যাসোসিয়েশন ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে হস্তক্ষেপ,মনোনয়ন বাতিল ও আইনজীবীদের হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দ্যা ল সোসাইটি অফ ইংল্যান্ড এন্ড ওয়ালাইস।
১৩ মে ২০২৬ তারিখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে সংস্থাটি অভিযোগ করে,ফেব্রুয়ারি থেকে এপ্রিল ২০২৬ সময়কালে আওয়ামী লীগপন্থী ও স্বতন্ত্র আইনজীবীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে প্রার্থীদের শারীরিকভাবে হয়রানি করা হয়েছে এবং “ফ্যাসিস্টদের সহযোগী” আখ্যা দিয়ে মনোনয়ন বাতিল করা হয়েছে। এমনকি পুলিশি হস্তক্ষেপের মাধ্যমে কয়েকজন প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য করার অভিযোগও উঠে এসেছে।
ল’সোসাইটি তাদের চিঠিতে উল্লেখ করে, এ ধরনের কর্মকাণ্ড জাতিসংঘের বেসিক প্রিন্সিপ্লেস অন দ্যা রোল অফ ল্যাওয়ার্স এর সুস্পষ্ট লঙ্ঘন। সংস্থাটির মতে,আইনজীবীদের ভয়ভীতি, বাধা ও হয়রানি ছাড়া স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আইন পেশার স্বাধীনতা ক্ষুণ্ন হলে বিচারব্যবস্থা, গণতন্ত্র ও আইনের শাসন হুমকির মুখে পড়ে।
এই বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেন বারিস্টার ম র খান। তার উদ্যোগেই ইংল্যান্ড ও ওয়েলসের প্রায় দুই লাখ আইনজীবীর প্রতিনিধিত্বকারী সংস্থাটি আনুষ্ঠানিকভাবে এই চিঠি পাঠিয়েছে বলে জানা গেছে।
চিঠির অনুলিপি যুক্তরাজ্য ও বাংলাদেশের হাই কমিশনার, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক জাতিসংঘের বিশেষ দূতের কাছেও পাঠানো হয়েছে।
এ বিষয়ে আইনজীবীরা বলেন,আমাদের দাবি একটাই—বার নির্বাচন হতে হবে মুক্ত,নিরপেক্ষ ও বৈষম্যহীন। আইনজীবীরা যেন ভয় ছাড়াই কথা বলতে

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102