
নিজস্ব প্রতিবেদক:
নারীর নিরাপদ চলাচল ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হয়েছে নারী পরিচালিত বিআরটিসি বাস সার্ভিস। চালক থেকে শুরু করে হেলপার ও সুপারভাইজার—বাস পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন নারীরা।
নারীদের জন্য নিরাপদ গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি এই উদ্যোগ তাদের আত্মনির্ভরশীলতা ও কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গোলাপি রঙের বিশেষ এই বাস সার্ভিস চালুর ফলে নারী যাত্রীরা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচলের সুযোগ পাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হয়েছে।
সাধারণ মানুষের প্রত্যাশা,চট্টগ্রাম ও বগুড়ার পর রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি জেলা এবং মহাসড়কে নারী পরিচালিত বিআরটিসি বাস সার্ভিস চালু করা হবে। বিশেষ করে দূরপাল্লার রুটেও নারীদের জন্য এমন নিরাপদ পরিবহন ব্যবস্থা চালুর দাবি রয়েছে।
নারীর নিরাপত্তা ও ক্ষমতায়নকে এগিয়ে নিতে নারী পরিচালিত গণপরিবহন ব্যবস্থা দেশব্যাপী সম্প্রসারণ করা হলে তা নারীদের স্বাবলম্বী হওয়ার পথকে আরও শক্তিশালী করবে।