বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পেকুয়ায় শহীদ ওয়াসিমের সমাধির পাশে তারুণ্যের জুলাই ফাউন্ডেশনের বৃক্ষরোপণ। নজরুলের চিন্তা ও সংস্কৃতি চর্চা বাড়ানোর আহ্বান ময়মনসিংহে। নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ,চট্টগ্রাম ও বগুড়ায় নারী চালক-হেলপারের বিআরটিসি বাস। প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি ও সারের অনিয়ম,মান্দায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। টেকনাফে পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ দুই সহোদর আটক। নারায়ণগঞ্জের নাজির কামরুলের বিরুদ্ধে অপপ্রচার,মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা। ২৬৭ ভোটে মোস্তাক,২২৫ ভোটে শাহ জাহান—জেবিএবির নেতৃত্বে নতুন জুটি। কক্সবাজারে অবৈধ অস্ত্রসহ দুইজন আটক,ঘোনার পাড়ায় পুলিশের অভিযান। বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ, তদন্তের দাবি। স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে অবস্থান,সন্দেহে আটক যুবক-যুবতী,দুই হোটেল মালিকের জরিমানা।

ধনবাড়ীতে জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত, নতুন নেতৃত্বে ইমাম হাসান-রাকিব।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ধনবাড়ী উপজেলা ইউনিটের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের সভাপতি কবি ইমাম হাসান সোহান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি এম. মাছুদুর রহমান মিলন।
প্রধান অতিথির বক্তব্যে এম. মাছুদুর রহমান মিলন বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজের দর্পণ ও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকতার মর্যাদা ধরে রাখতে সংগঠিত ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, তথ্যের সত্যতা যাচাই এবং জনস্বার্থকে প্রাধান্য দেওয়াই নৈতিক সাংবাদিকতার মূল ভিত্তি।
তিনি আরও বলেন, ধনবাড়ী উপজেলার সাংবাদিকরা দীর্ঘদিন ধরে পেশাগত দায়বদ্ধতা ও নিরপেক্ষতার সঙ্গে জনগণের পক্ষে কাজ করে আসছেন। স্থানীয় সমস্যা, দুর্ভোগ ও উন্নয়নের প্রতিবন্ধকতা তুলে ধরে তাঁরা প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছেন। ভবিষ্যতে সাংবাদিকদের আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পাশাপাশি পেশাগত প্রশিক্ষণ, নৈতিকতা ও আত্মশুদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সহ-সভাপতি ও আনন্দ টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি আল আমিন শোভন বলেন,স্বাধীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম শক্তিশালী গণতন্ত্রের অন্যতম ভিত্তি। সাংবাদিকরা নানা প্রতিকূলতার মধ্যেও জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করছেন। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, কর্মপরিবেশের উন্নয়ন ও তথ্য অধিকার নিশ্চিতে সংগঠনটি কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
তিনি ধনবাড়ী উপজেলা ইউনিটের নেতৃবৃন্দের সাংগঠনিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে স্থানীয় পর্যায়ে সাংবাদিকতার মান আরও উন্নত করা সম্ভব।
এ সময় আরও বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল জেলা ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজের অনুসন্ধানী প্রতিবেদক মো. ইউসুফ আলী। তিনি সংগঠনের শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থা এলেঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ শিকদার, ঘাটাইল উপজেলা ইউনিটের সহ-সভাপতি মোহাম্মদ সোহেল, ধনবাড়ী উপজেলা ইউনিটের সহ-সভাপতি মো. রমজান আলী ও সাধারণ সম্পাদক রাকিব হাসান। সভায় মধুপুর ও ধনবাড়ী ইউনিটের সদস্যরাও উপস্থিত ছিলেন।
নতুন কমিটি গঠন
সভাটির দ্বিতীয় পর্বে জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে কবি ইমাম হাসান সোহানকে সভাপতি এবং রাকিব হাসানকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যদের নাম আগামী সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে বলে জানানো হয়।
মো.সোলায়মানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংবাদিকদের পেশাগত উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
সাংবাদিকদের ঐকান্তিক অংশগ্রহণ ও আনন্দঘন পরিবেশে সভার সমাপ্তি ঘটে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102