
মানিকগঞ্জ প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন এবং কবর জিয়ারত করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে উপজেলার গালা ইউনিয়নের কৌড়ি এম.এ. রউফ কলেজ সংলগ্ন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মহিউদ্দিনের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে তাঁরসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় জুলাই যোদ্ধা রেজাউল খান (রতন), মো. বাকের ও মঞ্জুরুল আলম কবর জিয়ারতে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিজা বিসরাত হোসেন, উপজেলা প্রকৌশলী শাহিনুজ্জামান,হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়া শহীদ মহিউদ্দিনের মা ও বোন উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।