মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বেশি করে গাছ লাগানোর আহ্বান ডিসি-রায়হান কবিরের। বিসিকের চেয়ারম্যান বেনজির আহমেদ (টিটু)কে তারাবো পৌর যুবদলের ফুলেল শুভেচ্ছা। গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন ও টার্নওভার ট্যাক্স পুনর্বিবেচনার দাবি তিন ব্যবসায়ী নেতার। নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বেশি করে গাছ লাগানোর আহ্বান ডিসি-রায়হান কবিরের।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে ব্যাপকভাবে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো.রায়হান কবির।
সোমবার (৩ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন,শুধু গাছ লাগালেই হবে না,প্রতিটি চারার সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,পরিকল্পিত বনায়ন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বাড়ির আশপাশ,ছাদ ও পতিত জমিতে ফলদ,বনজ ও ঔষধি গাছ রোপণে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে সামাজিক বন বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বৃক্ষমেলায় অংশগ্রহণকারী নার্সারি মালিকরা উপস্থিত ছিলেন।
পরে মাসব্যাপী অনুষ্ঠিত বৃক্ষমেলায় সেরা চারা প্রদর্শন ও সফল অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ নার্সারি মালিকদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102