রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে গেলেন পাঠানতলীর স্বপ্না বেগম
মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। চরম আর্থিক সংকটে থাকা পাঠানতলী এলাকার বাসিন্দা স্বপ্না বেগমের আবেদন বিবেচনায় নিয়ে তাকে একটি সেলাই মেশিন উপহার দিয়েছেন তিনি।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করছিলেন স্বপ্না বেগম। পরিবারের দায়িত্ব পালন এবং জীবিকা নির্বাহের জন্য তিনি দর্জির কাজ করতে আগ্রহ প্রকাশ করে উপজেলা প্রশাসনের কাছে একটি সেলাই মেশিনের আবেদন করেন।
আবেদন পাওয়ার পর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। রোববার (২ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
স্বপ্না বেগম বলেন,আমি এখন নিজের আয় করার সুযোগ পেলাম। ইউএনও স্যারের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
এদিকে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন,এমন সহায়তা অসহায় মানুষকে আত্মনির্ভরশীল হতে উৎসাহিত করবে এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102