বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পেকুয়ায় শহীদ ওয়াসিমের সমাধির পাশে তারুণ্যের জুলাই ফাউন্ডেশনের বৃক্ষরোপণ। নজরুলের চিন্তা ও সংস্কৃতি চর্চা বাড়ানোর আহ্বান ময়মনসিংহে। নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ,চট্টগ্রাম ও বগুড়ায় নারী চালক-হেলপারের বিআরটিসি বাস। প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি ও সারের অনিয়ম,মান্দায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। টেকনাফে পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ দুই সহোদর আটক। নারায়ণগঞ্জের নাজির কামরুলের বিরুদ্ধে অপপ্রচার,মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা। ২৬৭ ভোটে মোস্তাক,২২৫ ভোটে শাহ জাহান—জেবিএবির নেতৃত্বে নতুন জুটি। কক্সবাজারে অবৈধ অস্ত্রসহ দুইজন আটক,ঘোনার পাড়ায় পুলিশের অভিযান। বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ, তদন্তের দাবি। স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে অবস্থান,সন্দেহে আটক যুবক-যুবতী,দুই হোটেল মালিকের জরিমানা।

বন্দরে আমির ডালিম হত্যা,১৬৪ ধারায় জবানবন্দি,আসামির দেখানো স্থানে উদ্ধার রক্তমাখা চাকু।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আমির হোসেন ডালিম হত্যা মামলায় গ্রেপ্তার শিহাব হাবীব (২২) আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ধারালো সুইচ গিয়ার চাকুও উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিট থেকে ১১টার মধ্যে মাদক গ্রহণ বা ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে বিরোধের জেরে বন্দর থানার শুভকরদী এলাকায় আমির হোসেন ডালিমের ওপর হামলা চালানো হয়।
এ সময় শিহাব হাবীব ও তার অজ্ঞাতনামা এক সহযোগী আমির হোসেন ডালিমের পেটের বাম পাশে ধারালো সুইচ গিয়ার চাকু দিয়ে আঘাত করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আমির হোসেন ডালিমকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ আগস্ট ভোর ৫টা ২১ মিনিটে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই মো. রমজান হোসেন বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তের অংশ হিসেবে ৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে বন্দর থানাধীন নবীগঞ্জ ঘাট এলাকা থেকে শিহাব হাবীবকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে তার দেওয়া তথ্য অনুযায়ী একই রাতে শুভকরদী এলাকায় জনৈক মো.মেহেরাজের চায়ের দোকানের পেছনে শাফি হাজীর ফাঁকা জমি থেকে একটি স্টিলের রক্তমাখা ধারালো সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার শিহাব হাবীবকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং বন্দর থানার ওসি মো.জামাল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপর ব্যক্তির বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102