
নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ।
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাইয়ের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
বুধবার (৫ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অ্যাপস) তারেক আল মেহদীসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন,হাসান মাহমুদ পলাশ,সভাপতি-ফতুল্লা ইউনিয়ন বিএনপি,যুগ্ন সম্পাদক-ফতুল্লা থানা বিএনপিসহ অনন্যা দলীয় নেতা কর্মীরা।
পুষ্পস্তবক অর্পণের পর জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশ ও জনগণের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবায় সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।