বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পেকুয়ায় শহীদ ওয়াসিমের সমাধির পাশে তারুণ্যের জুলাই ফাউন্ডেশনের বৃক্ষরোপণ। নজরুলের চিন্তা ও সংস্কৃতি চর্চা বাড়ানোর আহ্বান ময়মনসিংহে। নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ,চট্টগ্রাম ও বগুড়ায় নারী চালক-হেলপারের বিআরটিসি বাস। প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি ও সারের অনিয়ম,মান্দায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। টেকনাফে পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ দুই সহোদর আটক। নারায়ণগঞ্জের নাজির কামরুলের বিরুদ্ধে অপপ্রচার,মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা। ২৬৭ ভোটে মোস্তাক,২২৫ ভোটে শাহ জাহান—জেবিএবির নেতৃত্বে নতুন জুটি। কক্সবাজারে অবৈধ অস্ত্রসহ দুইজন আটক,ঘোনার পাড়ায় পুলিশের অভিযান। বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ, তদন্তের দাবি। স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে অবস্থান,সন্দেহে আটক যুবক-যুবতী,দুই হোটেল মালিকের জরিমানা।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি আরপিএমপি পুলিশ কমিশনারের শ্রদ্ধা।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

রংপুর প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় রংপুরের ৩৬ জুলাই চত্বরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।
এ সময় রংপুরের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন,জনপ্রতিনিধি,জুলাই শহীদ পরিবারের সদস্য,মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে আরপিএমপির পক্ষ থেকে জানানো হয়, জুলাইয়ের আত্মত্যাগ জাতিকে ন্যায়ভিত্তিক,মানবিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা জোগায়। শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে শান্তি,শৃঙ্খলা, নিরাপত্তা ও জনকল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনে রংপুর মেট্রোপলিটন পুলিশ অঙ্গীকারবদ্ধ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102