বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পেকুয়ায় শহীদ ওয়াসিমের সমাধির পাশে তারুণ্যের জুলাই ফাউন্ডেশনের বৃক্ষরোপণ। নজরুলের চিন্তা ও সংস্কৃতি চর্চা বাড়ানোর আহ্বান ময়মনসিংহে। নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ,চট্টগ্রাম ও বগুড়ায় নারী চালক-হেলপারের বিআরটিসি বাস। প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি ও সারের অনিয়ম,মান্দায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। টেকনাফে পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ দুই সহোদর আটক। নারায়ণগঞ্জের নাজির কামরুলের বিরুদ্ধে অপপ্রচার,মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা। ২৬৭ ভোটে মোস্তাক,২২৫ ভোটে শাহ জাহান—জেবিএবির নেতৃত্বে নতুন জুটি। কক্সবাজারে অবৈধ অস্ত্রসহ দুইজন আটক,ঘোনার পাড়ায় পুলিশের অভিযান। বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ, তদন্তের দাবি। স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে অবস্থান,সন্দেহে আটক যুবক-যুবতী,দুই হোটেল মালিকের জরিমানা।

দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষায় বড় পরিবর্তনের ঘোষণা-প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দৃশ্যমান ও গুণগত পরিবর্তন আনার আশাবাদ ব্যক্ত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার সুপরিকল্পিতভাবে কাজ করছে।
রোববার (১৬ আগস্ট) ময়মনসিংহের নেপ মিলনায়তনে ‘প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন,বিদ্যালয় পরিচালনা,শিক্ষার্থীদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা, স্থানীয় কমিউনিটিকে বিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত করা এবং শিক্ষাঙ্গনে কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠার বিষয়ে কর্মশালায় গুরুত্ব দেওয়া হয়েছে। সিলেটের পর পর্যায়ক্রমে দেশের বাকি ছয়টি বিভাগেও এ ধরনের কর্মশালা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন,সরকারের প্রথম ১৮০ দিনের পরিকল্পনা, পাইলটিং ও বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা পরিবার উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। কারিকুলাম উন্নয়ন,শিক্ষক প্রশিক্ষণ,নতুন শিক্ষক নীতিমালা,মূল্যবোধভিত্তিক শিক্ষা,সাংস্কৃতিক শিক্ষা, ক্রীড়া ও প্রযুক্তিনির্ভর শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
ববি হাজ্জাজ বলেন,কোনো শিশু যেন শ্রেণিকক্ষের বাইরে না থাকে—এ লক্ষ্য বাস্তবায়নে প্রতিটি প্রাথমিক শিক্ষার্থীর জন্য পুষ্টিকর মিড-ডে মিল,বিনামূল্যে ইউনিফর্ম,জুতা ও ব্যাগসহ বিভিন্ন সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন,সরকারের লক্ষ্য শুধু বিদ্যালয়ের ভবন নির্মাণ নয়,বরং প্রতিটি স্কুলকে আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশে রূপান্তর করা। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে প্রতিটি এলাকার ‘উজ্জ্বল নক্ষত্র’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান,আগামী কারিকুলামে ইংরেজি লিখিত পরীক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা বাড়াতে স্পিকিং টেস্ট চালুর পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের তথ্য ব্যবস্থাপনা ও শিক্ষা কার্যক্রম আধুনিক করতে একটি সমন্বিত আইটি ইকোসিস্টেম গড়ে তোলা হচ্ছে। এর আওতায় প্রতিটি শিক্ষার্থীর জন্য ইউনিক আইডি থাকবে।
তিনি বলেন,শিক্ষার্থীদের স্বাস্থ্য,নিরাপত্তা ও বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে স্কুল ভবনের মধ্যেই প্রয়োজনীয় ওয়াশ ব্লক স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। স্কুল ফিডিং কার্যক্রমের ভুল-ত্রুটি চিহ্নিত করে তা দ্রুত সমাধানের উদ্যোগও নেওয়া হচ্ছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, মানুষ মসজিদকে নিজের প্রতিষ্ঠান মনে করলেও অনেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়কে নিজেদের প্রতিষ্ঠান হিসেবে মনে করেন না। অভিভাবক,শিক্ষক ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বিদ্যালয়গুলোকে সবার নিজের প্রতিষ্ঠানে পরিণত করাই সরকারের লক্ষ্য।
কর্মশালায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমেদ,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনসের পরিচালকসহ ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার পিটিআই সুপার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102