বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পেকুয়ায় শহীদ ওয়াসিমের সমাধির পাশে তারুণ্যের জুলাই ফাউন্ডেশনের বৃক্ষরোপণ। নজরুলের চিন্তা ও সংস্কৃতি চর্চা বাড়ানোর আহ্বান ময়মনসিংহে। নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ,চট্টগ্রাম ও বগুড়ায় নারী চালক-হেলপারের বিআরটিসি বাস। প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি ও সারের অনিয়ম,মান্দায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। টেকনাফে পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ দুই সহোদর আটক। নারায়ণগঞ্জের নাজির কামরুলের বিরুদ্ধে অপপ্রচার,মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা। ২৬৭ ভোটে মোস্তাক,২২৫ ভোটে শাহ জাহান—জেবিএবির নেতৃত্বে নতুন জুটি। কক্সবাজারে অবৈধ অস্ত্রসহ দুইজন আটক,ঘোনার পাড়ায় পুলিশের অভিযান। বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ, তদন্তের দাবি। স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে অবস্থান,সন্দেহে আটক যুবক-যুবতী,দুই হোটেল মালিকের জরিমানা।

ব্যবসা সম্প্রসারণে নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে পপুলার লাইফ-ফারজানা ফারাবী।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:এম,এম, হোসেইন।
ব্যবসার অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি নতুন ব্যবসা সম্প্রসারণ, বাজার উন্নয়ন এবং গ্রাহকসেবা আরও বাড়াতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণের উদ্যোগ নিয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত কোম্পানির বীমা দাবি পরিশোধ ও ব্যবসা পর্যালোচনা সভায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান মোহাম্মাদ জফিরুল ইসলাম চৌধুরী। এতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বি এম ইউসুফ আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

সভায় কোম্পানির সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম ও চলমান ব্যবসার অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে নতুন ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা, বাজার উন্নয়ন কর্মসূচি, গ্রাহকসেবা বৃদ্ধি এবং ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশল নিয়ে মতবিনিময় করেন কর্মকর্তারা।

বক্তারা বলেন, পরিবর্তনশীল বীমা বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে কার্যকর ও গ্রাহকবান্ধব উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। নতুন ব্যবসা বৃদ্ধির পাশাপাশি বিদ্যমান গ্রাহকদের সেবার মান উন্নত করতে হবে।

চেয়ারম্যান মোহাম্মাদ জফিরুল ইসলাম চৌধুরী বলেন, গ্রাহকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের কার্যক্রম আরও গতিশীল করতে হবে। বীমা খাতের প্রতি মানুষের আস্থা বাড়াতে প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী বলেন, গ্রাহকের প্রত্যাশা পূরণে কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি নতুন ব্যবসা সম্প্রসারণ, বিদ্যমান গ্রাহকদের সেবা উন্নত করা এবং বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে কোম্পানির কার্যক্রম আরও এগিয়ে নেওয়া হবে।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণ ও বীমা দাবি নিষ্পত্তির ক্ষেত্রে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়েও মতামত দেন তারা।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সভার সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসায়িক কার্যক্রম, দাবি পরিশোধ এবং গ্রাহকসেবাকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102