
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার শহরের ঘোনার পাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ দুইজনকে আটক করেছে কক্সবাজার শহর ফাঁড়ি পুলিশ।
রোববার (১৬ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন পৌরসভার ঘোনার পাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ।
পুলিশের দাবি,অভিযানে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মো. ফয়সাল (৪৫) ও মো.রুবেল (৩০) নামে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটক মো. ফয়সাল কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মহাজের পাড়া এলাকার মো.ইয়াকুব আলীর ছেলে। অপর আটক মো.রুবেল একই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘোনার পাড়া এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।
পুলিশ জানিয়েছে, আটক দুইজনের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।