সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম জার্মানিতে উৎসবমুখর সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। বিশ্ব বাবা দিবস ২০২৬ বাবার ত্যাগ,ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতি গভীর শ্রদ্ধা। বাজারে কৃত্রিম সংকটের আশঙ্কা,মনোহরদীতে ৯ হাজার লিটার সয়াবিন তেল জব্দ। সোনারগাঁওয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও -এমপি মান্নান। র‌্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার স্কুলছাত্রী, কারাগারে গৃহশিক্ষক। নবীগঞ্জ কদম রসুল দরগাহ পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.রায়হান কবির। নারায়ণগঞ্জে অনূর্ধ্ব-১৬ কিশোর ফুটবল লিগের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মাওলানা আবদুল জব্বারের নাম ঘোষণা। সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ফ্লাইওভারে মর্মান্তিক দুর্ঘটনা,প্রাণ গেল ৬ বছরের শিশুর। লেখালেখির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গৌরব: শাম্মী তুলতুলের অনন্য সাফল্য।

সোনারগাঁওয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও -এমপি মান্নান।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

প্রতিবেদক: মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) ফাইনাল খেলা বড় পর্দায় উপভোগ করেছেন জেলা প্রশাসক মো.রায়হান কবির ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো.আজহারুল ইসলাম মান্নান।
সারাদেশের ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাছাই হয়ে আসা চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে খেলার আনন্দ ও উত্তেজনা ভাগাভাগি করেন অতিথিরা।
এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাথমিক স্তর থেকেই শৃঙ্খলা,
নেতৃত্ব ও প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই।
তিনি আরও বলেন,আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মেধা ও প্রতিভা বিকাশে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সংসদ সদস্য মো.আজহারুল ইসলাম মান্নান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করলে শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায় এবং আত্মবিশ্বাস তৈরি হয়। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত পরিসরে করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা,শিক্ষক,অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102