সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম জার্মানিতে উৎসবমুখর সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। বিশ্ব বাবা দিবস ২০২৬ বাবার ত্যাগ,ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতি গভীর শ্রদ্ধা। বাজারে কৃত্রিম সংকটের আশঙ্কা,মনোহরদীতে ৯ হাজার লিটার সয়াবিন তেল জব্দ। সোনারগাঁওয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও -এমপি মান্নান। র‌্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার স্কুলছাত্রী, কারাগারে গৃহশিক্ষক। নবীগঞ্জ কদম রসুল দরগাহ পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.রায়হান কবির। নারায়ণগঞ্জে অনূর্ধ্ব-১৬ কিশোর ফুটবল লিগের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মাওলানা আবদুল জব্বারের নাম ঘোষণা। সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ফ্লাইওভারে মর্মান্তিক দুর্ঘটনা,প্রাণ গেল ৬ বছরের শিশুর। লেখালেখির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গৌরব: শাম্মী তুলতুলের অনন্য সাফল্য।

সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ফ্লাইওভারে মর্মান্তিক দুর্ঘটনা,প্রাণ গেল ৬ বছরের শিশুর।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:মোঃ হোসেন হ্যাপি।
ওভারটেক করতে গিয়ে সিএনজিকে ধাক্কা প্রাইভেটকারের,গুরুতর আহত মা,তদন্তে পুলিশ।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জালকুড়ি ফ্লাইওভারে প্রাইভেটকারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনার শিকার হয়ে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম সিনথিয়া রহমান হুমাইরা। এ ঘটনায় তার বাবা-মা,এক বছরের ছোট ভাই এবং সিএনজি চালক আহত হয়েছেন।
শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ঢাকামুখী অংশে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়,চাষাড়া থেকে সাইনবোর্ডের দিকে যাচ্ছিল একটি পরিবারের সদস্যরা। পথে জালকুড়ি ফ্লাইওভারের ওপর একটি প্রাইভেটকার দ্রুতগতিতে সিএনজিটিকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। এতে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।দুর্ঘটনার আঘাতে শিশু হুমাইরা ফ্লাইওভার থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, নিহত শিশুর মা সানজিদার অবস্থা সংকটাপন্ন।দুর্ঘটনার পর উত্তেজিত জনতা প্রাইভেটকারে থাকা দুই ব্যক্তিকে আটক করে। তাদের তল্লাশি করে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন,দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102