বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পেকুয়ায় শহীদ ওয়াসিমের সমাধির পাশে তারুণ্যের জুলাই ফাউন্ডেশনের বৃক্ষরোপণ। নজরুলের চিন্তা ও সংস্কৃতি চর্চা বাড়ানোর আহ্বান ময়মনসিংহে। নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ,চট্টগ্রাম ও বগুড়ায় নারী চালক-হেলপারের বিআরটিসি বাস। প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি ও সারের অনিয়ম,মান্দায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। টেকনাফে পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ দুই সহোদর আটক। নারায়ণগঞ্জের নাজির কামরুলের বিরুদ্ধে অপপ্রচার,মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা। ২৬৭ ভোটে মোস্তাক,২২৫ ভোটে শাহ জাহান—জেবিএবির নেতৃত্বে নতুন জুটি। কক্সবাজারে অবৈধ অস্ত্রসহ দুইজন আটক,ঘোনার পাড়ায় পুলিশের অভিযান। বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ, তদন্তের দাবি। স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে অবস্থান,সন্দেহে আটক যুবক-যুবতী,দুই হোটেল মালিকের জরিমানা।

স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে অবস্থান,সন্দেহে আটক যুবক-যুবতী,দুই হোটেল মালিকের জরিমানা।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সান্তাহারে আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে অবস্থান করা এক যুবক ও এক যুবতীকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে আবাসিক লাইসেন্স না থাকা ও অব্যবস্থাপনার অভিযোগে দুটি হোটেলের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৬ আগস্ট) দুপুরে সান্তাহার পৌর শহরের রেলস্টেশন এলাকার আবাসিক হোটেলগুলোতে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়,নওগাঁ থেকে আসা ওই যুবক ও যুবতী সান্তাহার আবাসিক হোটেলের ৮ নম্বর কক্ষ দুপুর ১টার দিকে ভাড়া নেন। তারা নিজেদের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দেন। তবে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন যুবক হোটেল ম্যানেজারের মাধ্যমে পুলিশকে খবর দেন।
পুলিশ পরিচয় যাচাই করে জানতে পারে,তারা স্বামী-স্ত্রী নন। এরপর বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামকে জানানো হয়। তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং যুবক-যুবতীকে পুলিশ হেফাজতে দেওয়ার ব্যবস্থা করেন।
অভিযানের সময় সান্তাহার আবাসিক হোটেলে আবাসিক লাইসেন্স না থাকা ও বিভিন্ন অব্যবস্থাপনার বিষয়টি ধরা পড়ে। পরে হোটেলটির স্বত্বাধিকারী মহসীন আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে পাশের সোনারগাঁ আবাসিক হোটেলের স্বত্বাধিকারী গোলাম রসুলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোন্দকার ফরিদ হোসেন বলেন,পৌর শহরে মাদক, জুয়া,অসামাজিক কর্মকাণ্ড, বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিপন্থী অনিয়ম প্রতিরোধে পুলিশ নিয়মিত তৎপর রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102