রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

কেরাণীগঞ্জে র‌্যাব-১০ এর অভিযানে ৪ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

ঢাকা, ২৭ জুলাই ২০২৫:
র‌্যাব-১০ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৪ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন:
১. মোঃ অনিক (২৮), পিতা: মোঃ আনোয়ার
২. মোঃ বিল্লাল (৪০), পিতা: মোঃ আমিন

র‌্যাব জানায়, অনিকের কাছ থেকে ৫০ পিস ইয়াবা (মূল্য: আনুমানিক ১৫,০০০ টাকা) এবং বিল্লালের কাছ থেকে ৩৫ পুরিয়া হেরোইন (ওজন: ৪ গ্রাম, আনুমানিক মূল্য: ৪০,০০০ টাকা) জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে মাদক সংগ্রহ করে কেরাণীগঞ্জসহ আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। র‌্যাব-১০ এর এ অভিযান এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102