ঢাকা, ২৭ জুলাই ২০২৫:
র্যাব-১০ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৪ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন:
১. মোঃ অনিক (২৮), পিতা: মোঃ আনোয়ার
২. মোঃ বিল্লাল (৪০), পিতা: মোঃ আমিন
র্যাব জানায়, অনিকের কাছ থেকে ৫০ পিস ইয়াবা (মূল্য: আনুমানিক ১৫,০০০ টাকা) এবং বিল্লালের কাছ থেকে ৩৫ পুরিয়া হেরোইন (ওজন: ৪ গ্রাম, আনুমানিক মূল্য: ৪০,০০০ টাকা) জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে মাদক সংগ্রহ করে কেরাণীগঞ্জসহ আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। র্যাব-১০ এর এ অভিযান এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।