শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন আরএমপি’র পুলিশ কমিশনার 

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ সম্মানিত পুলিশ কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার  শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী পরিদর্শন করেন। আজ সকাল ১০.০০ ঘটিকার সময় প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা কমিশনার মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান।

পরিদর্শনের সময় শিক্ষক মন্ডলীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিশনার মহোদয় বলেন, ”আমাদের লক্ষ্য বিশ্বমানের সুনাগরিক হওয়া” এ স্লোগানকে বাস্তবে রূপ দিতে হলে পাঠদানে শিক্ষকদের আন্তরিক হতে হবে। শ্রেণিকক্ষে আধুনিক পদ্ধতিতে পাঠদানসহ শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীন, শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী’র অধ্যক্ষ ড. মো: গোলাম মাওলা, প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক মন্ডলীসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102