
পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেনের চাচাতো ভাই এস এম রেজাউল হাকিম রেঙ্গুনের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ নভেম্বর) সকালে শহরের অফিসার্স কলোনির পুকুর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রেজাউল হাকিম রেঙ্গুন শহরের কৃষ্ণপুর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি ঠিকাদারি ব্যবসা করতেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, নিহতের কপালের বাম দিকে আঘাতের চিহ্ন রয়েছে। কেউ তাকে হত্যা করেছে কিনা এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।