শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ১২ মামলায় জামিনের পর কারাগার থেকে মুক্ত সেলিনা হায়াৎ আইভী। তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবীদের পাশে ডিসি-এসপি, নারায়ণগঞ্জে মানবিক উদ্যোগে প্রশংসার জোয়ার। এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। কর্ণফুলীতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান,৫ লাখ টাকার চোরাই কয়লা ও দুই নৌকা জব্দ। আদালত চত্বরে সাংবাদিক নার্গিস জুঁইকে মারধর,গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হামলা। বাঁশখালীতে রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুল ইসলামের উদ্যোগ,শুরু হলো আনুষ্ঠানিক মীমাংসা প্রক্রিয়া। সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান। ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন,স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের উন্নয়নে নতুন উদ্যোগ। স্পীকারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ,বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।

রাজশাহীতে শ্লীলতাহানির ঘটনায় মায়ের পিটুনিতে হাসপাতালে ডাঃ রাজু আহমেদ।

বিশেষ প্রতিনিধি।রাজশাহী ।
  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২৩২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ
রাজশাহীতে একই দিনে দুইজন চিকিৎসক খুন হওয়ার রেশ কাটতে না কারতেই তার পরদিন সোমবার রাত্র ১১.০০টার সময় নগরীর তালাইমারী এলাকায় “মেট্রো ডেন্টাল কেয়ার” এর ডাঃ রাজু আহম্মেদ নামে এক চিকিৎসকের উপর হামলা হওয়ার খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তবে এবার কোন দুর্বৃত্তের হামলায় নয় বরং তার কাছে চিকিৎসা সেবা নিতে আসা স্কুল পড়ুয়া ১৩’বছরের এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে কিশোরীর মা ক্ষুব্ধ হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোসাঃ সাবিনা ইয়াসমীনের স্যান্ডেলের পিটুনি খেয়ে অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রামেকে ভর্তি হয়েছেন নারী লোভী চিকিৎসক রাজু আহম্মেদ।

এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ডাঃ রাজুর ঘনিষ্ট সম্পর্কের আত্মীয়রা রাজুর ওপরে দুর্বৃত্তদের হামলার একটি নাটক সাজিয়ে প্রচার করার খবর পাওয়া গেলেও পরবর্তীতে প্রকৃত ঘটনা জেনে সব মহলে মহলে স্বস্তির নিশ্বাস বইছে আকাশে বাতাসে । অনেক চিকিৎসকের মধ্যেও ডাঃ রাজুর এমন অশালীন কর্মকান্ডে ক্ষোভের সঞ্চার হয়েছে।

ঘটনা সুত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর তালাইমারি এলাকার একটি বেসরকারি হাসপাতালে দাঁতের চিকিৎসা নিতে আসা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোসাঃ সাবিনা ইয়াসমীন নামে এক শিক্ষিকার স্কুল পড়ুয়া মেয়ের শ্লীলতাহানির পর উক্ত শিক্ষিকা অভিযুক্ত চিকিৎসকের উপর চড়াও হন এবং তাকে স্যান্ডেল পিটা করেন।

এ সময় ঘটনা স্থলে আগত অন্যান্য লোকজনও উক্ত ডাক্তারকে উত্তম মধ্যম দেয়। একপর্যায়ে ডাক্তার অসুস্থতার কথা বললে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মেয়ের শ্লীলতাহানির ঘটনায় তার মা রাজশাহী বিশ্ববিদ্যালয় এর সহযোগী অধ্যাপক মোসাঃ সাবিনা ইয়াসমীন (৪১) বাদী হয়ে ডাঃ রাজু আহম্মেদ (৩৮)কে আসামি করে নগরীর বোয়ালিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সোহরাওয়ার্দী হোসেন।

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102