
শুক্রবার রাতে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ছবিটি পোস্ট করে ট্রাম্প রসিকতা করে বলেছেন,তিনি পোপ হতে চান।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এআই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা একটি ছবি পোস্ট করেছেন। ওই ছবিতে ট্রাম্প নিজেকে পোপ হিসেবে চিত্রিত করেছেন তিনি।
ছবিতে দেখা যাচ্ছে, হাসিমুখহীন ট্রাম্প একটি অলংকৃত চেয়ারে বসে আছেন, সাদা পোপের পোশাক এবং মাথায় পাগড়ি পরে আছেন এবং তিনি ডান হাতের তর্জনী উঁচু করে রেখেছেন।
গত সপ্তাহে ক্যাথলিক চার্চের গুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। চলতি সপ্তাহে ১৪০ কোটি জনসংখ্যার ক্যাথলিক চার্চের নতুন নেতা নির্বাচনের জন্য কার্ডিনালদের সমাবেশের আগে ট্রাম্প এ ছবি পোস্ট করলেন।