শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

চীন সফরে ১৩ সমঝোতা স্মারক, তিস্তা ও বিনিয়োগে নতুন সম্ভাবনার বার্তা।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

চীন সফরে ১৩ সমঝোতা স্মারক,তিস্তা,বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন আশার বার্তা।

তারেক রহমানের চীন সফর,১৩ সমঝোতা স্মারক,তিস্তা ও বিনিয়োগে নতুন সম্ভাবনা
চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ১৩টি সমঝোতা স্মারক,বিনিয়োগ,তিস্তা প্রকল্প,কৃষিপণ্য রপ্তানি ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক,দুটি চুক্তি,একটি যৌথ কর্মপরিকল্পনা এবং একটি প্রটোকল স্বাক্ষরিত হয়েছে।
এসব চুক্তির আওতায় বিনিয়োগ,স্বাস্থ্য,শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন,কারিগরি শিক্ষা,কৃষিপণ্য রপ্তানি,সবুজ উন্নয়ন, ম্যান্ডারিন ভাষা শিক্ষা,গণমাধ্যম সহযোগিতা এবং অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
যৌথ বিবৃতিতে দুই দেশ সম্পর্ককে আরও গভীর কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বে উন্নীত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI), ডিজিটাল অর্থনীতি,কৃত্রিম বুদ্ধিমত্তা,শিল্পায়ন ও উচ্চপ্রযুক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সফরে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা,নদী খনন, বন্যা নিয়ন্ত্রণ ও সেচ ব্যবস্থায় চীনের সহযোগিতার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তবে প্রকল্প বাস্তবায়ন ও অর্থায়ন নিয়ে এখনো চূড়ান্ত চুক্তি হয়নি।
এছাড়া “ইনভেস্ট বাংলাদেশ” সম্মেলনে চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানানো হয়। বিশ্লেষকদের মতে, ঘোষিত উদ্যোগগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের বিনিয়োগ, রপ্তানি ও অবকাঠামো উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102