শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

মহরমের শিক্ষা ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জে মিলাদ মাহফিল, খাদ্য বিতরণ বিশ্ব আশেকে রাসুল ফাউন্ডেশনের।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

প্রতিবেদক- মোঃ সানি।
ত্যাগ, ধৈর্য,সত্য ও মানবতার শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দিতে পবিত্র মহরম উপলক্ষে নারায়ণগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা.) রহমতুল্লাহ ফাউন্ডেশন।
চাষাড়ায় আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, কারবালার ঘটনা মুসলিম উম্মাহর জন্য অনন্য শিক্ষা। অন্যায়ের কাছে মাথা নত না করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার বার্তা মহরম আমাদের সামনে তুলে ধরে।
তিনি বলেন, হযরত ওয়ায়েস করনী (রা.)-এর জীবনাদর্শ ছিল নিঃস্বার্থ ভালোবাসা ও মানবসেবা। সেই আদর্শ বাস্তবায়নের লক্ষ্যেই প্রতি বছর ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সব ধরনের দুর্যোগ থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের পেশ ইমাম সাঈদুল ইসলাম।
এ সময় নারায়ণগঞ্জের বিভিন্ন সাংবাদিক,সাহিত্যিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তবারক বিতরণের পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102