
নিউজ দেস্ক;-দইনিক বিজনেস প্রতিনিধি।
শুক্রবার (২৮ মার্চ) রাজধানীর বিপণিবিতানগুলোতে ঘুরে দেখা গেছে,বাহারি পোশাক সাজিয়ে বসেছেন বিক্রেতারা। প্রতিটি মার্কেটে ক্রেতাদের ভিড়। পছন্দ অনুযায়ী পোশাক কিনছেন তারা।
ঈদের বাকি মাত্র কয়েক দিন। যারা ঈদের কেনাকাটা করেননি তারা ভিড় করেছেন বিভিন্ন শপিং সেন্টারে। এ কারণে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা। তবে বাড়তি দাম হওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। বিক্রেতাদের দাবি, পোশাকের দাম কিছুটা বেড়েছে।
সাভার থেকে আসা ক্রেতা আক্তার হোসেন বলেন,াজকেই বেতন পেয়েছি।ছেলে-মেয়েদের জন্য নতুন পোশাক লাগবে,তাই কিনতে এসেছি।শেষ সময়ে পোশাকের দাম বেশি। দাম একটু কম হলে ভালো হতো। তারপরও সাধ্যের মধ্যে কেনাকাটা করছি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এস আই নূর মোহাম্মদ মোস্তফা বলেন,ঈদকে সামনে রেখে শেষ সময়ে মার্কেটে মানুষের ভিড় বেড়েছে।চুরি ওছিনতাই রোধে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও কাজ করছে।