মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বেশি করে গাছ লাগানোর আহ্বান ডিসি-রায়হান কবিরের। বিসিকের চেয়ারম্যান বেনজির আহমেদ (টিটু)কে তারাবো পৌর যুবদলের ফুলেল শুভেচ্ছা। গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন ও টার্নওভার ট্যাক্স পুনর্বিবেচনার দাবি তিন ব্যবসায়ী নেতার। নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল।

মোংলায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে

মোংলা বাগেরহাট:

মোংলায় স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে মোংলাবাসী।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলা প্রশাসক আফিয়া শারমিন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর পৌরসভা কর্তৃপক্ষ, বীর মুক্তিযোদ্ধাগণ, মোংলা থানা পুলিশ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জানান।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ও মোংলা পোর্ট পৌর প্রশাসক আফিয়া শারমিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম মাসুদ রানা, মোংলা থানা অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান, মোংলা থানা তদন্ত ওসি প্রভাস, মোংলা পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক ও কালেক্টর অব ট্যাক্সেস মো. মোহসীন হোসেন, পৌর স্বাস্থ্য সহকারী মো. মাসুদ আলম ও বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সাথে রাজাকার, আল বদর, আল শামস বাহিনী বাংলাদেশের শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের হত্যা করে। বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে এ হত্যাযজ্ঞ সংগঠিত হয়। এই দিনকে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ ঘোষণা করেন

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102