রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নওগাঁয় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পৌর ওয়ার্ড কাপ-২০২৪ এর উদ্বোধন।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ
নওগাঁয় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পৌর ওয়ার্ড কাপ-২০২৪ এর উদ্বোধন করা হয়। টুর্নামেন্টটির আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে নওগাঁ জেলা ষ্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য লেফটেনেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল লতিফ খানসহ উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধুলু, নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়োজিত হোসেন পলাশ, সহিদুল ইসলাম টুকু, মামুনুর রহমান রিপন, শফিকুল আজম রানা, টুর্নামেন্ট কমিটির সদস্য শামিনুর রহমান শামীম। 

টুর্নামেন্ট কমিটির আহবায়ক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এনামুল হক জানান, উদ্বোধনী খেলায় আজ মুখোমুখী হবে নওগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বনাম ৭ নম্বর ওয়ার্ড ফুটবল দল। টুর্নামেন্টে মোট ৯ টি দল অংশগ্রহণ করবে।

উদ্বোধনী খেলায় ১-০ গোলে বিজয়ী হন ৭ নম্বর ওয়ার্ড এবং গোল করেন শুভ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102