শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

উত্তেজনায় সরগরম মরহুম নজরুল ইসলাম স্মৃতি টুর্নামেন্ট—শেষ মুহূর্তের গোলে ভান্ডারীর ঐতিহাসিক সাফল্য।

পড়শি নিজস্ব প্রতিবেদক।
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

পড়শি,নারায়ণগঞ্জ প্রতিনিধি ||

ফতুল্লা ফাজিলপুর মাঠে নজরুল ইসলাম স্মৃতি ফুটবলে ভান্ডারীর নাটকীয় ২–১ জয়।

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার এনায়েতনগরের ফাজিলপুর মাঠে জমকালো আয়োজনে পর্দা উঠেছে মরহুম নজরুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫ (সিজন–১) এর। ১৪ই নভেম্বর শুক্রবার বিকাল পাঁচটায়,উদ্বোধনী দিনের এই রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি হয় ভান্ডারী স্পোর্টিং ক্লাব ও ভাই ভাই স্পোর্টিং ক্লাব।

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার এনায়েতনগরের ফাজিলপুর মাঠে শুক্রবার বিকাল ৫টায় এক বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় উদ্বোধনী ফুটবল ম্যাচ। শুরু থেকেই উৎসবমুখর পরিবেশে মাঠের চারপাশে দর্শকদের উপচে পড়া ভিড় জমে।


ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন। তিনি জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। খেলা শুরুর আগে খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় করেন এবং পরিচিতি পর্ব শেষে সুস্থ, শান্তিপূর্ণ ও নান্দনিক খেলায় অংশ নেওয়ার আহ্বান জানান।

রেফারির বাঁশির মাধ্যমে ৫:০৫ মিনিটে শুরু হয় ভান্ডারী স্পোর্টিং ক্লাব বনাম ভাই ভাই স্পোর্টিং ক্লাব এর ম্যাচ। খেলা শুরুর মাত্র সাত মিনিটের মাথায় ভান্ডারী স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় রাজীব,প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। প্রথম পর্বের ৩০ মিনিট পর্যন্ত ১–০ গোলে এগিয়ে থাকে ভান্ডারী স্পোর্টিং ক্লাব।

দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণে মাঠে ও চারপাশে তৈরি হয় উৎসবের আমেজ। দ্বিতীয় পর্বে ভাই ভাই স্পোর্টিং ক্লাব সমতার গোল করে স্কোরলাইন ১–১ এ নিয়ে আসে। তবে উত্তেজনাপূর্ণ দ্বিতীয় রাউন্ডের শেষ মুহূর্তে, অর্থাৎ ২৫ মিনিটে ভান্ডারী স্পোর্টিং ক্লাব আবারো একটি দারুণ গোল করে ২–১ ব্যবধানে জয়ের স্বাদ পায়। এই গোল পুরো মাঠে উচ্ছ্বাসের ঢেউ তোলে এবং ফাজিলপুর বল্টুর মাঠে আনন্দের বন্যা বয়ে যায়।

ম্যাচটি শেষ হয়,বিকাল ৫:৩০ মিনিটে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাবিবুর রহমান লিটন। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন,মো.অহিদুল ইসলাম, সাবেক ফুটবলার ও সমাজসেবক। এছাড়াও উপস্থিত ছিলেন শাহীন ভাই,মেঘনা ব্যবস্থাপনার সেক্রেটারি,যিনি পুরো ইভেন্টের ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
খেলা শেষে রাকিবুল ইসলাম, সমাপনী বক্তব্য দিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102