
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল। দীর্ঘ সময় পর দলে ফেরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মোহাম্মদ নাঈম শেখ। সিরিজে আছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও।
শ্রীলঙ্কার সাথে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১০ জুলাই ক্যান্ডিতে। দ্বিতীয় ম্যাচ ১৩ জুলাই ডাম্বুলায় এবং তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ জুলাই কলম্বোতে।
বিসিবির ঘোষণা অনুযায়ী, টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ। অন্যদিকে, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানভির ইসলাম ও হাসান মাহমুদ এবার বাদ পড়েছেন।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড,লিটন কুমার দাস (অধিনায়ক),তানজিদ হাসান,পারভেজ হোসে,মোহাম্মদ নাঈম শেখ,তাওহিদ হৃদয়,জাকের আলি,শামীম হোসেন,মেহেদী হাসান মিরাজ,রিশাদ হোসেন,শেখ মেহেদি হাসান
নাসুম আহমেদ,তাসকিন আহমেদ,মোস্তাফিজুর রহমান,শরিফুল ইসলাম।,তানজিম হাসান,মোহাম্মদ সাইফউদ্দিন
বাংলাদেশ ক্রিকেট দলের এই নতুন কম্বিনেশন শ্রীলঙ্কার বিরুদ্ধে শক্তিশালী পারফরম্যান্সের আশাবাদ তৈরি করেছে।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল,শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ,বাংলাদেশ ক্রিকেট স্কোয়াড ২০২৫,মোহাম্মদ সাইফউদ্দিন বাংলাদেশ দলে,মেহেদী হাসান মিরাজ অধিনায়ক,বাংলাদেশ শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচ