শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

দুর্গাপুরে বিভিন্ন পূজামণ্ডপে পরিদর্শন করেন পৌর মেয়র সাজেদুর ইসলাম মিঠু

মুক্তার মাহমুদ, রাজশাহী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১২০ বার পড়া হয়েছে

ঢাক, ঢোল, শঙ্খ আর উলুধ্বনির মধ্য দিয়ে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। আর এই উৎসব ঘিরে রাজশাহীর দুর্গাপুর উপজেলায় মোট ১৯টি তার মধ্যে পৌরসভা ৩টি পূজামণ্ডপের নান্দনিক মূল ফটকসহ দৃষ্টিনন্দন সাজসজ্জা দেখে মুগ্ধ দর্শনার্থীরা।

গতকাল ২৩ অক্টোবর বিভিন্ন পূজামণ্ডপে পরিদর্শন করেছেন দূর্গাপুর পৌরসভার মেয়র সাজেদুর ইসলাম মিঠু। গতকাল থেকে মহাসপ্তমী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে পূজার মূল আনুষ্ঠিকতা।

আজ মঙ্গলবার ২৪ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে এবারের সকল দুর্গোৎসব।

দূর্গাপুর পৌরসভার,দূর্গাপুর পূজা মন্ডব রৈপাড়া রিশিপাড়া,গুরগায়-রিশিপাড়া, কয়েকটি পূজামণ্ডপে পরিদর্শন করেছে পৌর মেয়র সাজেদুর ইসলাম মিঠু পূজামণ্ডপের নান্দনিক মূল ফটকসহ দৃষ্টিনন্দন সাজসজ্জা দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন।

সে সময় উপস্থিত ছিলেন,ছাত্রলীগ,যুবলীগ, আওয়ামী লীগ,পৌর কাউন্সিলর সহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা প্রায় ২৫০মোটরসাইকেল নিয়ে উপস্থিত ছিলেন।

অন্য বছরের তুলনায় এবার পূজামণ্ডপ গুলোতে বাঁশ, কাপড়, শোলার দ্বারা তৈরি দৃষ্টিনন্দন সাজসজ্জা করা হয়েছে।

এ ধারবাহিকতায় এবারও সাত্ত্বিক পূজা-অর্চনার পাশাপাশি দর্শনার্থীর জন্য নতুন কিছু আয়োজন করা হয়।

প্রধান ফটক থেকে শুরু করে প্রায় সকল স্থানে প্রতিমা নির্মাণের মাধ্যমে দেবী দুর্গার মহিষাসুর বধ কাহিনির চিত্র দেখা যায়। 

শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনের জন্য  পৌর মেয়র পরামর্শ ও সহযোগিতার আলোকে নানা প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জানান,দূর্গাপুর হিন্দু কল্যাণ ও সংস্কার সমিতির।

পরিদর্শন শেষে পৌর মেয়র সাজেদুর রহমান মিঠু গণমাধ্যমকে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ, যা বঙ্গবন্ধু কন্যার হাত ধরেই আজ বাস্তবায়িত হয়েছে।

কোন ধর্মের মানুষ সহ সকলকে আগামী দিনেও দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে এখন অকুণ্ঠ সমর্থন দিয়ে চলমান অসাম্প্রদায়িক উন্নত জীবনসহ স্মার্ট বাংলাদেশ গঠনে সবাইকে পাশে থাকবার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

সনাতনী পঞ্জিকা অনুযায়ী, ২১ অক্টোবর মহাসপ্তমী পূজার মাধ্যমে শুরু হয়েছে দুর্গাপূজার মূল আচার অনুষ্ঠান।

২২ অক্টোবর মহাঅষ্টমী, ২৩ অক্টোবর মহানবমী ও ২৪ অক্টোবর বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102