শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃমিঃ ২ যুগ বর্ষ পূর্তি পালন করলেন রাজশাহী শাখা

হুমায়ুন কবীর, রাজশাহী
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৩৪ বার পড়া হয়েছে

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ২ যুগ বর্ষ পূর্তি পালন করলেন রাজশাহী শাখা কার্যালয়। সোমবার ২৩ অক্টোবর বিকাল ৫ টায় আলুপট্টি শাখায় ঘরোয়া পরিবেশে ২যুগ বর্ষ পূর্তি উদযাপন করেন। শাখা ব্যবস্থাপক জনাব মোঃ জহুরুল হকের আয়োজনে বর্ষপূর্তি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন তোলেয়াত করেন ফয়সল গার্মেন্টস এর মালিক আরিফ আল মাসুদ ফারুকী।

২ যুগ বর্ষপূর্তি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক উপচার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার জনাব হুমায়ুন কবীর এছাড়াও বক্তব্য দেন উত্তরোন প্রেসের মালিক জনাব সাইদুর রহমান, রাজশাহী সরকারি সিটি কলেজের ইংরেজি প্রভাষক জনাব শরিফুল ইসলাম মিলন, নিউ পাবলিকেশন এর মালিক রফিকুল ইসলাম, প্রভাতি ফার্মিসীর মালিক ডাঃ কামরুজ্জামান সহ প্রমুখ গ্রাহক বৃন্দ।

শাখা ব্যবস্থাপক জনাব জহুরুল হক বক্তব্যে বলেন, আমি সর্বাত্নক চেষ্টা করেছি গ্রাহকদের সকল প্রকার সেবা প্রদান করতে, আশা করি ভবিষ্যতে সেবার মান বৃদ্ধি করতে।

শাখার সহকর্মী কর্মকর্তা কর্মচারিদের প্রতি ধন্যবাদ জানান এবং অনুরোধ জানিয়ে বলেন শাখার পরিবেশ সুন্দর রেখে এবং গ্রাহকদের সকল সেবা প্রদান করে শাখার সুনাম অটুট রাখতে”।

বক্তব্য শেষে কেক কেটে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ২ যুগ বর্ষ পূর্তি অনুষ্ঠান পালন করা হয় এবং উপস্থিত অতিথি ও গ্রাহকদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

উল্লেখ যে, ১৯৯৯ সালের ২৪ অক্টোবর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের যাত্রা শুরু হয় এবং ২০০৯ সালে রাজশাহীতে শাখা চালু হয়।

গ্রাহকদের সেবার মান বৃদ্ধি মনোরম পরিবেশ সহ সব কিছু বিবেচনা করে ব্যাংকটির সফল পদচারণা।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102