শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

৭১’এর ঘাতক দালাল নির্মূল কমিটির মহানগরের সভাপতি চঞ্চল, সম্পাদক তামিম

আফসানা মিমি, রাজশাহী
  • প্রকাশের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১১২ বার পড়া হয়েছে

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির দিনব্যাপী সম্মেলনে আব্দুল লতিফ চঞ্চলকে মহানগরের সভাপতি এবং তামিম শিরাজী কে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৫১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

গত ২১ অক্টোবর শনিবার বিকেলে মহানগরীর জেলা শিল্পকলা একাডেমিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী সম্মেলন অনুষ্ঠানে জেলা-মহানগর, স্টুডেন্ট ফ্রন্ট, যুব ফ্রন্ট, নারী ইউনিটেরও নতুন কার্যনির্বাহী এ পরিষদ গঠন করা হয়।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহানকে জেলা সভাপতি, এ্যাড. জোছনা আরা কে জেলা সাধারণ সম্পাদক, হালিমা কুমকুম কে নারী ইউনিটের সভাপতি, সায়মা বিথী কে সাধারণ সম্পাদক, মহিউদ্দিন মিটুকে যুব ফ্রন্টের সভাপতি, মাহফুজ কে সাধারণ সম্পাদক, ইখতিয়ার প্রামাণিক কে স্টুডেন্ট ফ্রন্টের সভাপতি, আরাফাত হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, সাধারণ সম্পাদক কাজী মুকুল, সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুজ্জামান সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্ল্যখ্য, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী সম্মেলন ২০২৩ জেলা-মহানগর ৫১ সমস্য বিশিষ্ট কমিটি, স্টুডেন্ট ফ্রন্ট, যুব ফ্রন্ট, নারী ইউনিটের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ হয়।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102