শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ১২ মামলায় জামিনের পর কারাগার থেকে মুক্ত সেলিনা হায়াৎ আইভী। তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবীদের পাশে ডিসি-এসপি, নারায়ণগঞ্জে মানবিক উদ্যোগে প্রশংসার জোয়ার। এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। কর্ণফুলীতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান,৫ লাখ টাকার চোরাই কয়লা ও দুই নৌকা জব্দ। আদালত চত্বরে সাংবাদিক নার্গিস জুঁইকে মারধর,গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হামলা। বাঁশখালীতে রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুল ইসলামের উদ্যোগ,শুরু হলো আনুষ্ঠানিক মীমাংসা প্রক্রিয়া। সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান। ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন,স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের উন্নয়নে নতুন উদ্যোগ। স্পীকারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ,বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।

নেটিজেনরা নায়িকার সাহসী লুকের প্রশংসায় মেতেছেন।

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৩২ বার পড়া হয়েছে

প্রায়শই ভক্তদের সামনে সাহসী ও খোলামেলা রূপে ধরা দেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি। সম্প্রতি একটি ম্যাগাজিনের কভারের জন্য ভিডিও শুটে উষ্ণ মেজাজে হাজির হয়েছিলেন কিয়ারা।

যেখানে নতুন চুলের স্টাইলের সঙ্গে ক্যামেরার সামনে একের পর এক পোজ দিয়েছেন তিনি। ঝলমলে সবুজ ব্র্যালেট-স্টাইলের টপ এবং ম্যাচিং স্কার্টে ভক্তদের হৃদয়ে যেন ঝড় তুলেছেন এই তারকা। নেটিজেনরাও নায়িকার সাহসী লুকের প্রশংসায় মেতেছেন।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে সিদ্ধার্থ মালহোত্রাকে বিয়ে করেছেন কিয়ারা। বিয়ের পরই অভিনয়ে ব্যস্ত সময় পার করছে এই জুটি। সম্প্রতি দোহায় শাহিদ কাপুরের সঙ্গে রোম্য়ান্টিক গানে নাচ পরিবেশ করেন কিয়ারা। শোনা যাচ্ছে, সঞ্জয় লীলা বানসালির সঙ্গে রণবীর সিং এবং আলিয়া ভাটের আগামী ছবি ‘বৈজু বাওরা’য় চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী। যদিও এ বিষয় এখনো নিশ্চিত খবর মেলেনি।

উল্লেখ্য, ২০১৮ সালে ‘লাস্ট স্টোরিজ’-এর পার্টিতে ঘনিষ্ঠতা বাড়ে সিদ্ধার্থ-কিয়ারার। সেই থেকে প্রেমের শুরু। এরপর সম্পর্কের চড়াই-উতরাই পেরিয়ে গত ৭ই ফেব্রুয়ারি ‘পার্মানেন্ট বুকিং’ সেরে ফেলেছেন দুজনেই। রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্যালেসে সাত পাকে বাঁধা পড়েন এই জুটি।

বিয়ের পরের জীবন নিয়ে কথা বলতে গিয়ে দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে কিয়ারা বলেছেন, এখন মায়ের প্রতি আরো শ্রদ্ধাশীল হয়ে গেছেন তিনি। কিয়ারার বলেন, প্রথমবার আমি সংসার চালাচ্ছি। আমি আমার মা-বাবার বাড়িতে থাকতাম। আমার মা এই সব দায়িত্ব পালন করে চলেছেন। এখন যেন তার ওপর সম্মান আরো কয়েকগুণ বেড়ে গেছে। জীবনের সুন্দর একটি পর্যায়, আমি খুব খুশি।

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102