শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

৩৩ বছরের রাজপথের সংগ্রাম: শহিদুল ইসলাম টিটু চান নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন”

নিজস্ব প্রতিনিধি :তাছলিমা পপি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৮৭৮ বার পড়া হয়েছে

চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই বিএনপিতে”-শহিদুল ইসলাম টিটু।

বিএনপির ফতুল্লা থানা সভাপতি শহিদুল ইসলাম টিটু দাবি করেছেন,বিএনপির প্রকৃত সৈনিক কখনোই চাঁদাবাজি বা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে না।যারা এ ধরনের কাজে জড়িত,তারা বিএনপির ভেতরে ঢুকে দলের নাম ভাঙিয়ে ফায়দা নিচ্ছে।

৩৩ বছর রাজনীতি,এক টাকাও চাঁদা নিইনি —শহিদুল ইসলাম টিটু।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র একজন পরীক্ষিত এবং ত্যাগী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু।দীর্ঘ ৩৩ বছরের রাজনৈতিক জীবনে বহুবার কারাবরণ,নির্যাতন, এমনকি গুলিবিদ্ধ হয়েও রাজনীতি থেকে পিছু হটেননি তিনি।

“চোখে গুলি,মাথায় এখনও গুলির টুকরো,তবু থামেননি শহিদুল।

তিনি বলেন,আমি একজন নির্যাতিত কর্মী,কিন্তু কখনো বিএনপির আদর্শ থেকে বিচ্যুত হইনি। আমার দুই চোখ গুলিবিদ্ধ হলেও এখনো গণতন্ত্রের জন্য লড়ে যাচ্ছি।
টিটু বলেন,আমি ৩৩ বছর ধরে বিএনপির রাজনীতিতে আছি। কোথাও এক টাকাও চাঁদা নেওয়ার প্রমাণ পাবেন না। আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে,কিন্তু আমার সাথে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে হাজারো কর্মী আছে,যারা টাকা ছাড়া রাজনীতি করে।

“বিএনপির রাজনীতিতে রক্ত ও ঘাম দিয়ে গড়া নাম — শহিদুল ইসলাম টিটু”

২০২৩ সালের ২৯ জুলাই বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন,যার ফলে তাঁর এক চোখ আংশিক অন্ধ হয়ে যায় এবং মাথায় এখনও গুলি রয়ে গেছে। এছাড়াও ২০২৪ সালের আন্দোলন চলাকালে ধানমন্ডি আই হসপিটাল থেকে তাকে তুলে নিয়ে সাত দিন গুম করে অমানবিক নির্যাতন করা হয়, যা তিনি বিবিসি সহ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করেছিলেন।

গুলিবিদ্ধ চোখে বিএনপির বিজয়ের স্বপ্ন,শহিদুল ইসলাম টিটুর ৩৩ বছরের ত্যাগের রাজনীতি”

নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়ন প্রত্যাশা:
টিটু বলেন,আমি দলের কর্মী হিসেবে মনোনয়ন চাইছি। দল যদি মনোনয়ন দেয়,তবে মাঠে বিজয় নিশ্চিত করব। আর যদি অন্য কাউকে দেয়,তবুও ঐক্যবদ্ধভাবে তার পক্ষেই কাজ করব।

“দলের নামে অনৈতিক কাজ বরদাশত নয়,শহিদুল ইসলাম টিটুর হুঁশিয়ারি”

তিনি আরও বলেন,তারেক রহমান ইতিমধ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। যারা চাঁদাবাজি,মাদক বা অন্যায় কাজে লিপ্ত থাকবে তাদের দলের ভেতর থেকেও আজীবনের জন্য বরখাস্ত করা হবে।

“বিএনপিতে চাঁদাবাজদের ঠাঁই নেই — কঠোর বার্তা শহিদুল ইসলাম টিটুর”

এছাড়াও তিনি অভিযোগ করেন,৫ আগস্টের পর অনেক আওয়ামী লীগঘেঁষা’লোক বিএনপির ছায়ায় এসে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। কেন্দ্রীয়ভাবে তাদের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

“চাঁদাবাজদের নয়,ত্যাগীদের হাতে নেতৃত্ব দেখতে চায় বিএনপি — বললেন টিটু”

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102