চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই বিএনপিতে"-শহিদুল ইসলাম টিটু।
বিএনপির ফতুল্লা থানা সভাপতি শহিদুল ইসলাম টিটু দাবি করেছেন,বিএনপির প্রকৃত সৈনিক কখনোই চাঁদাবাজি বা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে না।যারা এ ধরনের কাজে জড়িত,তারা বিএনপির ভেতরে ঢুকে দলের নাম ভাঙিয়ে ফায়দা নিচ্ছে।
৩৩ বছর রাজনীতি,এক টাকাও চাঁদা নিইনি —শহিদুল ইসলাম টিটু।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র একজন পরীক্ষিত এবং ত্যাগী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু।দীর্ঘ ৩৩ বছরের রাজনৈতিক জীবনে বহুবার কারাবরণ,নির্যাতন, এমনকি গুলিবিদ্ধ হয়েও রাজনীতি থেকে পিছু হটেননি তিনি।
"চোখে গুলি,মাথায় এখনও গুলির টুকরো,তবু থামেননি শহিদুল।
তিনি বলেন,আমি একজন নির্যাতিত কর্মী,কিন্তু কখনো বিএনপির আদর্শ থেকে বিচ্যুত হইনি। আমার দুই চোখ গুলিবিদ্ধ হলেও এখনো গণতন্ত্রের জন্য লড়ে যাচ্ছি।
টিটু বলেন,আমি ৩৩ বছর ধরে বিএনপির রাজনীতিতে আছি। কোথাও এক টাকাও চাঁদা নেওয়ার প্রমাণ পাবেন না। আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে,কিন্তু আমার সাথে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে হাজারো কর্মী আছে,যারা টাকা ছাড়া রাজনীতি করে।
"বিএনপির রাজনীতিতে রক্ত ও ঘাম দিয়ে গড়া নাম — শহিদুল ইসলাম টিটু"
২০২৩ সালের ২৯ জুলাই বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন,যার ফলে তাঁর এক চোখ আংশিক অন্ধ হয়ে যায় এবং মাথায় এখনও গুলি রয়ে গেছে। এছাড়াও ২০২৪ সালের আন্দোলন চলাকালে ধানমন্ডি আই হসপিটাল থেকে তাকে তুলে নিয়ে সাত দিন গুম করে অমানবিক নির্যাতন করা হয়, যা তিনি বিবিসি সহ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করেছিলেন।
গুলিবিদ্ধ চোখে বিএনপির বিজয়ের স্বপ্ন,শহিদুল ইসলাম টিটুর ৩৩ বছরের ত্যাগের রাজনীতি"
নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়ন প্রত্যাশা:
টিটু বলেন,আমি দলের কর্মী হিসেবে মনোনয়ন চাইছি। দল যদি মনোনয়ন দেয়,তবে মাঠে বিজয় নিশ্চিত করব। আর যদি অন্য কাউকে দেয়,তবুও ঐক্যবদ্ধভাবে তার পক্ষেই কাজ করব।
"দলের নামে অনৈতিক কাজ বরদাশত নয়,শহিদুল ইসলাম টিটুর হুঁশিয়ারি"
তিনি আরও বলেন,তারেক রহমান ইতিমধ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। যারা চাঁদাবাজি,মাদক বা অন্যায় কাজে লিপ্ত থাকবে তাদের দলের ভেতর থেকেও আজীবনের জন্য বরখাস্ত করা হবে।
"বিএনপিতে চাঁদাবাজদের ঠাঁই নেই — কঠোর বার্তা শহিদুল ইসলাম টিটুর"
এছাড়াও তিনি অভিযোগ করেন,৫ আগস্টের পর অনেক আওয়ামী লীগঘেঁষা’লোক বিএনপির ছায়ায় এসে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। কেন্দ্রীয়ভাবে তাদের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
"চাঁদাবাজদের নয়,ত্যাগীদের হাতে নেতৃত্ব দেখতে চায় বিএনপি — বললেন টিটু"