শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বর্ষসেরা টিকটকার আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ।

বিশেষ প্রতিনিধি।দৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ-দৈনিক বিজনেস প্রতিদিন।

দেশে প্রথমবারের মতো দেওয়া পুরস্কারে বর্ষসেরা ‘আমার বাংলা’ জয়ী হয়েছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আয়মান সাদিক। একই মঞ্চে শিক্ষামূলক কনটেন্ট তৈরিতে ২০২৩ সালের সেরা কনটেন্ট নির্মাতার পুরস্কার জিতে নিয়েছেন তার সহধর্মিণী ও সহকর্মী মুনজেরিন শহীদও। তিনি জিতেছেন বর্ষসেরা টিকটক লার্ন অন এডুকেশন পুরস্কার।

দেশে কনটেন্ট তৈরিতে প্রথমবারের মতো বর্ষসেরার সম্মাননা দিলো ছোট ভিডিওর ডিজিটাল প্ল্যাটফর্ম টিকটক। এতেই বাজিমাত করলেন টেন মিনিট স্কুল দিয়ে সারাদেশের মানুষের কাছে পরিচিত হয়ে ওঠা আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ দম্পতি।দুই ক্যাটাগরিতে তারা এ পুরস্কার জিতে নিয়েছেন।

রাজধানীর অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে শনিবার (২৭ জানুয়ারি) রাতে তাদের হাতে এ পুরস্কার তুলে দেন অতিথিরা।

টিকটকের দক্ষিণ এশিয়ার হেড অব কনটেন্ট পূজা দত্তের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তারা।

অনুষ্ঠানে টিকটকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অংশ নেন দেশের সফল অনেক কনটেন্ট ক্রিয়েটর। বিয়ের পর এ যুগলের সম্মাননায় উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত সবাই।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102