রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

আরএমপিতে ট্রাফিক ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনতে চায় এডিসি হেলেনা

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১২৪ বার পড়া হয়েছে

উত্তরাঞ্চলের বিভাগীয় শহর রাজশাহী একাধারে দেশের সবচেয়ে গ্রীন সিটি,ক্লিন সিটি,শান্তির নগরী।

এই শহরের ট্রাফিক ব্যবস্থাপনা অন্য অনেক জায়গার চেয়েই বেশি জটিল।

যানজট ও ট্রাফিক অব্যবস্থাপনায় নাকাল রাজশাহীর রাজপথ।

এই অবস্থায় বড় পরিবর্তন আনতে চায় রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।

তারা ট্রাফিক ব্যবস্থাপনা আরও সুন্দর করতে মনোযোগ দিয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি’র) উদ্যোগে কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক সভা করেছে।

বৃহস্পতিবার(১৯ অক্টোবর)অগ্রণী স্কুল এন্ড কলেজের ২৫০ জন ছাত্র ও ছাত্রীকে,বাল্যবিবাহ,নারী নির্যাতনের, অপহরন,নিরাপদ ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার,আত্মহত্যা, ট্রাফিক আইন,মাদক সেবন প্রতিরোধে করনীয় সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি হেলেনা আকতার (ট্রাফিক)।

এসময় প্রধান অতিথি এইচএসসি শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে কলেজের প্রিন্সিপাল শিক্ষিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া রাজশাহী মডেল স্কুল এন্ড কলেজে ১৭০জন,
রাজশাহী পুলিশ লাইন স্কুল এন্ড কলেজে ২৫০জন সরকারি প্রমথ নাত বালিকা উচ্চ বিদ্যালয়ে ২১৪ জন ছাত্রীকে নিয়ে বাল্যবিবাহ,নারী নির্যাতন,অপহরন,নিরাপদ ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার,আত্মহত্যা,মাদক সেবন প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা করেন।

উল্লেখ্য,এডিসি হেলেনা আকতার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) তে যোগদানের পর সচেতনামূলক নানা উদ্যোগ গ্রহণ করেছেন।

তার প্রশংসনীয় উদ্যোগে রাজশাহী ট্রাফিক ব্যবস্থা প্রাণ ফিরে পেয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102