রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বাগমারায় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে এমপি এনামুল হকের মতবিনিময় সভা

বাগমারা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১০৪ বার পড়া হয়েছে

রাজশাহীর বাগমারায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ৮৩ টি মন্দিরের সভাপতি ও সম্পাদকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকারের সভাপতিত্বে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা পূজা উদযাপন ও হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান-ঐক্য পরিষদ এবং মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রধান অতিথি বলেন, ধর্ম যার যার উৎসব সবার।

হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা ঘিরে কেউ যেন বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সে কারনে সবাইকে সচেতন থাকার পরামর্শ প্রদান করেন।

সেই সাথে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিতের আহ্বান জানান তিনি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান-ঐক্য পরিষদের সভাপতি বিশ্বনাথ সরকার, পরিমল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক অরুণ কুমার হালদার সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি, সম্পাদকবৃন্দ।

অনুষ্ঠান শেষে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে পূজোর উপহার প্রদান করেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102